মিয়ানমারে মুসলিমবিদ্বেষী বৌদ্ধ সন্ন্যাসীকে মুক্তি দিলো জান্তা সরকার

বিদেশ ডেস্ক
০৭ সেপ্টেম্বর ২০২১, ১৬:৪০আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২১, ১৬:৪০

বিতর্কিত বৌদ্ধ সন্ন্যাসী অসিন রিথাউকে মুক্তি দিয়েছে মিয়ানমারের সামরিক জান্তা সরকার। জাতীয়তাবাদী এবং মুসলিমবিদ্বেষী বক্তব্যের জন্য সুপরিচিত এই সন্ন্যাসী।

অসিন রিথাউকে রাষ্ট্রদ্রোহ মামলায় অভিযুক্ত করে কারাগারে রাখে আগের বেসামরিক সরকার। গত ফেব্রুয়ারিতে সামরিক অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয় অং সান সু চির নেতৃত্বাধীন ওই সরকার।

কট্টরপন্থী এই সন্ন্যাসী সেনাবাহিনী সমর্থিত মতবাদের জন্য পরিচিত। মিয়ানমারের মুসলিম জনগোষ্ঠী, বিশেষ করে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে কঠোর মনোভাব পোষণ করায় অনেকেই অসিন রিথাউকে ‘বৌদ্ধ বিন লাদেন’ বলেও আখ্যায়িত করে থাকেন।

গত কয়েক বছরে সেনাবাহিনীর সমর্থনে মিছিল করে জাতীয়তাবাদী বক্তব্য রেখেছেন অসিন রিথাউ। নিজের বক্তব্যে তৎকালীন নেতা অং সান সু চি এবং তার ন্যাশনাল লিগ ফর ডেমোক্র্যাসি সরকারের কঠোর সমালোচনা করেন তিনি।

বেসামরিক সরকারের বিরুদ্ধে ‘ঘৃণা এবং তাচ্ছিল্য’ উস্কানি দেওয়ার অভিযোগে ২০১৯ সালে অভিযুক্ত হন অসিন রিথাউ। অভিযুক্ত হওয়ার পর পালিয়ে যান তিনি। গত বছরের নভেম্বরে আত্মসমর্পণ করেন তিনি। তারপর থেকেই বিচারের অপেক্ষায় ছিলেন তিনি।

সোমবার সামরিক সরকার জানিয়েছে, অসিন রিথাউয়ের বিরুদ্ধে আনা সব অভিযোগ বাতিল করা হয়েছে। তবে এর কোনও কারণ জানানো হয়নি। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, তাকে সামরিক হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে রিথাউয়ের শারিরীক অবস্থার কথা কিছু জানানো হয়নি।

/জেজে/
সম্পর্কিত
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
সর্বশেষ খবর
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী