কারাগারে অগ্নিকাণ্ডে ইন্দোনেশিয়ায় অন্তত ৪১ জনের মৃত্যু

বিদেশ ডেস্ক
০৮ সেপ্টেম্বর ২০২১, ১০:১২আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২১, ১০:১৩

রাজধানী জাকার্তার বাইরে একটি কারাগারে অগ্নিকাণ্ডে ইন্দোনেশিয়ায় অন্তত ৪১ জনের মৃত্যু হয়েছে। বুধবার ভোরে ট্যাঙ্গেরাং কারাগারে এই আগুন ছড়িয়ে পড়ে। তখন বেশিরভাগ কয়েদীই ঘুমিয়ে ছিলেন।

কারাগারের ব্লক-সি’তে আগুন ছড়িয়ে পড়ার সময় সেখানে প্রায় ১২২ জন বন্দি ছিলেন। ওই ব্লকের ধারণক্ষমতা মাত্র ৪০ জনের।

ব্লকটিতে মূলত মাদক সংক্রান্ত অপরাধীদের রাখা হতো। মৃত্যুর পাশাপাশি বহু কয়েদী আহত হয়েছে। তাদের কয়েক জনকে আইসিইউতে পাঠানো হয়েছে।

ধারণা করা হচ্ছে একটি সর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত। যদিও ইন্দোনেশিয়ার কারেকশনাল  ইনস্টিটিউশনের মুখপাত্র অগ্নিকাণ্ডের কারণ নিশ্চিত করেননি। তিনি জানিয়েছেন বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

পুরো কারাগারটির ধারণক্ষমতা মাত্র ছয়শ’ জনের হলেও সেখানে প্রায় দুই হাজার বন্দি রয়েছে। পুরো ভবনের পাহারায় রয়েছে মাত্র ১৫ রক্ষী। কারাগারে ধারণক্ষমতার বেশি বন্দি রাখা ইন্দোনেশিয়ার দীর্ঘ দিনের সমস্যা।

সূত্র: বিবিসি

/জেজে/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম