বেসামরিক ফ্লাইটে কাবুল ছাড়লেন কয়েকশ’ বিদেশি নাগরিক

বিদেশ ডেস্ক
০৯ সেপ্টেম্বর ২০২১, ২১:১৮আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২১, ২১:২০

দশ দিন আগে যুক্তরাষ্ট্র কাবুল বিমানবন্দর থেকে প্রত্যাহার অভিযান সমাপ্তি করার পর বৃহস্পতিবার প্রথমবারের মতো যাত্রীবাহী ফ্লাইট উড্ডয়ন করেছে। হয়েছে। কাতার এয়ারওয়েজের একটি বিমান কাবুলে ত্রাণ নিয়ে পৌঁছায়। দোহায় ফেরার পথে কয়েকশ’ বিদেশি যাত্রীকে বহন করে নিয়ে যায়। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এখবর জানিয়েছে।

কাতারি কর্মকর্তারা আগে জানিয়েছিলেন, আফগানিস্তানের তালেবান সরকার ১০০ থেকে ১৫০ পশ্চিমা নাগরিককে দেশত্যাগের অনুমতি দেবে। এদের মধ্যে মার্কিন নাগরিকও রয়েছেন। কয়েক ঘণ্টার মধ্যে তারা কাবুল ছাড়বেন।

তালেবানের কাবুল দখল ও মার্কিনিদের প্রত্যাহারকে কেন্দ্র কাবুল বিমানবন্দরে দেশত্যাগ করতে চাওয়া মানুষের ঢল নামে। এতে চরম বিশৃঙ্খলা সৃষ্টি হলে যাত্রীবাহী বিমান চলাচল বন্ধ করে দেওয়া হয়। কাতার ও তুরস্কের সহযোগিতায় বিমানবন্দরটি পুনরায় চালু হয়েছে। কয়েকদিন আগে অভ্যন্তরীণ ফ্লাইট চালু হয়। এছাড়া ত্রাণবাহী বিমানও চলাচল করছে।

তালেবান মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ বিমানবন্দরকে চালু ও ত্রাণ সহযোগিতার জন্য কাতারকে অভিনন্দন জানিয়েছেন। তিনি বলেন, খুব শিগগিরই বিমানবন্দরে বাণিজ্যিকসহ সব ফ্লাইট চলাচলের জন্য আমরা প্রস্তুত হব।

/এএ/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম