মিয়ানমারে সাধারণ মানুষের বাড়ি-ঘরে ফের অগ্নিসংযোগ, প্রতিরোধ যোদ্ধাদের সঙ্গে সংঘর্ষ

বিদেশ ডেস্ক
১১ সেপ্টেম্বর ২০২১, ১১:০৯আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২১, ১১:৩৫

মিয়ানমার জান্তার বিরুদ্ধে জাতীয় ঐক্য সরকার (এনইউজি) ‘জনতার প্রতিরোধ যুদ্ধ’ ঘোষণা পর ব্যাপক সংঘর্ষের খবর পাওয়া গেছে। প্রতিরোধ যোদ্ধাদের সঙ্গে মিয়ানমারের সেনাবাহিনীর সংঘাতে ২০ জন প্রাণ হারিয়েছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স-এর প্রতিবেদনে এমন তথ্য জানা গেছে।
 
স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানাচ্ছে, গত বৃহস্পতিবার থেকে দেশটির মিয়ান থার গ্রামে সামরিক বাহিনীর বিরুদ্ধে প্রতিরক্ষা স্বেচ্ছাসেবীরা জাতীয় ঐক্য সরকারের সঙ্গে জোটবদ্ধ হয়ে লড়াই করেন। সামরিক বাহিনী ভারী কামান ও অস্ত্র ব্যবহার করে তাদের বিরুদ্ধে।

সেখানকার এক বাসিন্দা জানান, ‘সামরিক বাহিনীর সদস্যরা এখানকার বাড়ি-ঘর জ্বালিয়ে দেয়। ভারী অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায়। হামলায় তিন শিশু প্রাণ হারিয়েছে। এছাড়া ১৭ বছর বয়সী এক প্রতিরোধ যোদ্ধা মারা গেছে। সে আমার সন্তান। সব মিলিয়ে ২০ জন লোককে হত্যা করেছে তারা’।

নাম প্রকাশে অনিচ্ছুক ৪২ বছর বয়সী ওই বাসিন্দা রয়টার্সকে ফোনে আরও বলেন, ‘আমার সব শেষ হয়ে গেছে। আমি তাদের ক্ষমা করবো না’।
 
এদিকে, মিয়ানমার বিবিসি জানিয়েছে, মধ্য মিয়ানমারের ম্যাগওয়া অঞ্চলের মাইন থারে গ্রামে ১০ জনকে হত্যা করেছে জান্তা। সরকারের মুখপাত্র জাও মিন তুনও ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

গত ৭ সেপ্টেম্বর মিয়ানমারের জান্তা সরকারের বিরুদ্ধে ‘জনতার প্রতিরোধ যুদ্ধ’ ঘোষণা করে দেশটির ছায়া সরকার। দেশের মানুষের জীবন ও সম্পদ রক্ষার তাগিদেই এই লড়াই। প্রত্যেক নাগরিককে মিয়ানমারের প্রতিটি প্রান্তে মিন অং হ্লাইং-এর নেতৃত্বাধীন ‘সামরিক সন্ত্রাসীদের’ শাসনের বিরুদ্ধে বিদ্রোহের আহ্বান জানান ছায়া সরকারের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট দুয়া লাশি লা।

/এলকে/
সম্পর্কিত
ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
গোপালগঞ্জে সংঘর্ষ-ভাঙচুর, আহত ২০
নাফ নদীতে সশস্ত্র দুর্বৃত্তদের তাণ্ডব, সীমান্তে আতঙ্ক
সর্বশেষ খবর
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের