আফগানদের প্রতি সংহতি জানাতে বৈঠকে বসছে জাতিসংঘ

বিদেশ ডেস্ক
১১ সেপ্টেম্বর ২০২১, ২০:০৮আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২১, ২০:০৯

তালেবান শাসনে আফগান নাগরিকদের প্রতি সংহতি জানাতে বৈঠকে বসছে জাতিসংঘ। সোমবার সুইজারল্যান্ডের জেনেভায় এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এতে অংশ নিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে।

আফগানদের প্রতি সংহতি জানানোর পাশাপাশি দেশটিতে মানবিক সহায়তা পাঠানোর বিষয়টি নিয়েও বৈঠকে আলোচনা হবে।

এদিকে এই বৈঠককে সামনে রেখে আফগানিস্তানে শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের ওপর তালেবানের সহিংসতার নিন্দা জানিয়েছে জাতিসংঘ। শুক্রবার জেনেভোয় এক প্রেস ব্রিফিংয়ে এ নিয়ে কথা বলেন সংস্থাটির অধিকার বিষয়ক মুখপাত্র রাভিনা শামদাসানি। তিনি বলেন, আমরা তালেবানের প্রতি অবিলম্বে শক্তি প্রয়োগ বন্ধের আহ্বান জানাই। শান্তিপূর্ণ বিক্ষোভকারী এবং বিক্ষোভের খবর সংগ্রহকারী সংবাদকর্মীদের নির্বিচারে আটক বন্ধের আহ্বান জানাই।

রাভিনা শামদাসানি বলেন, আন্দোলনকারীদের ওপর তালেবানের দমননীতির ফলে অন্তত চার বিক্ষোভকারী নিহত হয়েছেন। বিক্ষোভে অংশগ্রহণকারীদের ঘরে ঘরে তল্লাশি চালানোরও খবর পাওয়া গেছে।

তিনি বলেন, সংবাদকর্মীদের ভয় দেখানো হচ্ছে। মাথায় লাথি মারা হয়েছে এমন একজন সাংবাদিককে বলা হয়েছে, আপনি ভাগ্যবান যে আপনার শিরচ্ছেদ করা হয়নি।

অন্যদিকে জাতিসংঘে নিযুক্ত আফগান দূত তালেবান সরকারকে স্বীকৃতি না দেওয়ার আহ্বান জানিয়েছেন। ক্ষমতাচ্যুত আশরাফ গণি সরকারের নিযুক্ত গুলাম ইসাকজাই এখনও জাতিসংঘে আফগানিস্তানের প্রতিনিধিত্ব করছেন। তিনি নিরাপত্তা পরিষদের এক অধিবেশনে সদস্য দেশগুলোর প্রতি এই আহ্বান জানিয়েছেন।

গুলাম ইসাকজাই বলেন, তালেবান সরকারকে স্বীকৃতি না দিয়ে বরং তাদের অন্তর্বর্তী মন্ত্রিসভায় স্থান পাওয়া নেতাদের বিরুদ্ধে যেন নিষেধাজ্ঞা আরোপ করে জাতিসংঘ।

/এমপি/
সম্পর্কিত
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্র মন্ত্রী খলিলুর রহমান
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী