তালেবানের সঙ্গে ‘স্পষ্ট’ সমঝোতা ছাড়া কাবুল বিমানবন্দরের দায়িত্ব নেবে না কাতার

বিদেশ ডেস্ক
১৪ সেপ্টেম্বর ২০২১, ২০:৩০আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২১, ২০:৩০

কাবুল বিমানবন্দর পরিচলানায় তালেবানসহ আফগানিস্তানের সব পক্ষের স্পষ্ট সমঝোতা ছাড়া দায়িত্ব নেবে না কাতার। মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে কাতারের পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুলরহমান আল থানি একথা বলেছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এখবর জানিয়েছে।

কাতারি পররাষ্ট্রমন্ত্রী জানান, সবগুলো ইস্যু স্পষ্টভাবে চিহ্নিত না হলে তার দেশ বিমানবন্দরটির পরিচালনার দায়িত্ব নেবে না। তার কথায়, এখন পরিস্থিতি আলোচনা পর্যায়ে রয়েছে।

গত মাসে আফগানিস্তান থেকে মার্কিন ও ন্যাটো সেনা প্রত্যাহারের পর লক্ষাধিক বিদেশি ও আফগানের দেশত্যাগে সহযোগিতার মাধ্যমে গুরুত্বপূর্ণ মধ্যস্থতাকারীতে পরিণত হয়েছে কাতার। তালেবান দেশটির ক্ষমতা দখলের পর কাবুল বিমানবন্দর পরিচালনায় সহযোগিতাও করছে তারা।

তালেবান মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ জানান, তারা বিমানবন্দরের নিরাপত্তা ও পরিচালনা নিয়ে কাজ করছে। তিনি ইঙ্গিত দিয়েছেন এই বিষয়ে কাতার ও তুরস্কের সঙ্গে আলোচনা চলছে।

এর আগে তালেবান বলেছিল, ৩১ আগস্টের পর কোনও বিদেশি সেনাদের উপস্থিতি আফগানিস্তানে তারা মেনে নেবে না। তবে কাতারের পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, বিদেশি সহযোগিতা নেওয়ার জন্য তালেবানের প্রতি আহ্বান জানিয়েছে দোহা।

/এএ/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম