আফগানিস্তান পরিস্থিতি নিয়ে পুতিন ও ইমরান খানের ফোনালাপ

বিদেশ ডেস্ক
১৪ সেপ্টেম্বর ২০২১, ২১:০৯আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২১, ২১:০৯

এক মাসেরও কম সময়ের ব্যবধানে দ্বিতীয়বার পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে ফোনালাপ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুই নেতা আফগানিস্তানের পরিস্থিতি ও দ্বিপক্ষীয় সহযোগিতা নিয়ে আলোচনা করেন। দ্য এক্সপ্রেস ট্রিবিউন এখবর জানিয়েছে।

২৫ আগস্ট পুতিন ও ইমরান খানের মধ্যে ফোনালাপ অনুষ্ঠিত হয়। পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয় এক বিবৃতিতে জানিয়েছে, আগের ফোনালাপের কথা তুলে ধরে দুই নেতা আফগানিস্তানের সর্বশেষ পরিস্থিতি, দ্বিপক্ষীয় সহযোগিতা ও সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনে অংশগ্রহণের বিষয়ে আলাপ করেছেন।

বিবৃতিতে বলা হয়েছে, পাকিস্তানের প্রধানমন্ত্রী আঞ্চলিক নিরাপত্তা ও সমৃদ্ধির জন্য আফগানিস্তানে শান্তি ও স্থিতিশীলতার ওপর জোর দিয়েছেন। তিনি সেখানে মানবিক সহযোগিতার আশু প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।

ইসলামাবাদ ও মস্কোর মধ্যকার সম্পর্ক সম্প্রতি ঊর্ধ্বগামী হয়েছে। বেশ কয়েকটি উচ্চ পর্যায়ের বৈঠকের পর এমনটি লক্ষ্য করা যাচ্ছে।

ফোনালাপে দুই নেতা ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রাখতে একমত হয়েছেন।

পুতিন ও ইমরান খান একে অপরকে মস্কো ও ইসলামাবাদ সফরের আমন্ত্রণ জানিয়েছেন বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

/এএ/
সম্পর্কিত
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের