সাবেক কর্মকর্তাদের ১২ মিলিয়ন ডলার জব্দ করলো তালেবান

বিদেশ ডেস্ক
১৫ সেপ্টেম্বর ২০২১, ২১:০১আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২১, ২১:৩৪

আফগানিস্তানের সাবেক কর্মকর্তাদের বাড়ি থেকে ১২ মিলিয়ন ডলারের বেশি মূল্যের নগদ অর্থ ও স্বর্ণ জব্দ করেছে তালেবান। বুধবার দেশটির কেন্দ্রীয় ব্যাংক এ তথ্য জানিয়েছে। স্থানীয় মুদ্রায় লেনদেনের নির্দেশ দেওয়ার পর এই ডলার ও স্বর্ণ জব্দ করা হলো।

ক্ষমতা দখলের এক মাসের মাথায় বিদেশি সহযোগিতা নির্ভর আফগানিস্তান অর্থনৈতিক সংকটে পড়েছে। বেশিরভাগ সরকারি কর্মী এখনও কাজে ফিরেননি। কয়েক মাস ধরে অনেকেই বেতন পাচ্ছেন না।

এমনকি ব্যাংকে যাদের অর্থ রয়েছে তারাও বিপাকে আছেন। ব্যাংকের শাখাগুলো সপ্তাহে ২০০ ডলারের বেশি উত্তোলন করতে দিচ্ছে না। তাছাড়া ব্যাংকে ক্রেতাদের দীর্ঘ লাইনও রয়েছে।

বিদেশ থেকে রেমিট্যান্স আসা শুরু হলেও ওয়েস্টার্ন ইউনিয়ন ও মানিগ্রামের ক্রেতারা বুধবার অভিযোগ করেছেন, বিভিন্ন শাখার পক্ষ থেকে বলা হচ্ছে টাকা নেই।

বুধবার এক বিবৃতিতে আফগানিস্তানের কেন্দ্রীয় ব্যাংক জানায়, সব আফগান সরকারি ও বেসরকারি সংস্থাকে তাদের চুক্তি ও অর্থনৈতিক লেনদেন স্থানীয় মুদ্রা আফগানিতে করার জন্য নির্দেশ দেওয়া হলো।

অপর এক বিবৃতিতে ব্যাংকটি জানায়, তালেবান যোদ্ধারা সাবেক সরকারি কর্মকর্তাদের বাড়ি থেকে জব্দ করা ১২.৩ মিলিয়ন ডলারের নগদ অর্থ ও স্বর্ণ তাদের কাছে হস্তান্তর করেছে। বেশিরভাগ জব্দ করা হয়েছে সাবেক ভাইস প্রেসিডেন্ট আমরুল্লাহ সালেহর বাড়ি থেকে।

/এএ/এমওএফ/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম