জাতিসংঘ মহাসচিবকে পাঠানো চিঠিতে যা বললো তালেবান

বিদেশ ডেস্ক
১৮ সেপ্টেম্বর ২০২১, ২১:০৮আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২১, ২১:০৮

জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেসকে আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠিয়েছে তালেবান সরকার। চিঠিতে আফগানিস্তানে জাতিসংঘ কর্মীদের সুরক্ষা নিশ্চিতের অঙ্গীকার করা হয়েছে। সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে তালেবানের কাছ থেকে চিঠিটি পাওয়ার কথা নিশ্চিত করেছেন গুতেরেস।

এতে সংস্থাটির কর্মীদের সুরক্ষার পাশাপাশি নারী অধিকার সংক্রান্ত বিষয়গুলোও সুরাহার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।

সম্প্রতি আফগানিস্তানে আন্তর্জাতিক ত্রাণ সহায়তা নিয়ে তালেবানের সঙ্গে জাতিসংঘের আলোচনা হয়েছে বলেও জানান গুতেরেস।

তিনি জানান, আফগানিস্তানে বৈষম্যহীন মানবিক সহায়তা কার্যক্রমের পরিধি আরও বাড়ানো, দেশটিতে কর্মরত জাতিসংঘ প্রতিনিধিদের নিরাপত্তা নিশ্চিত করা এবং নারী অধিকারের মতো বিষয়গুলো নিয়ে দলটির সঙ্গে কথা হয়েছে।

এ মাসের গোড়ার দিকে কাবুল সফরে যান জাতিসংঘের দূত মার্টিন গ্রিফিতস। এ সময় তিনি তালেবানের ঊর্ধ্বতন নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেন। ওই সফরের বিষয়ে গুতেরেস বলেন, গঠনমূলক ও ইতিবাচক আলোচনা হয়েছে। তালেবানের পক্ষ থেকে নানা ধরনের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।

এদিকে আফগানিস্তানে একটি অন্তর্ভুক্তিমূলক সরকার প্রতিষ্ঠায় তালেবানের সঙ্গে সংলাপের উদ্যোগ নিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। আফগানিস্তানের প্রতিবেশী তাজিকিস্তানে দুই দিনের সফরে দেশটির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর ইমরান খান নিজেই তার এমন প্রচেষ্টার বিষয়টি নিশ্চিত করেছেন।

পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, ৪০ বছরের সংঘাতের পর এই অন্তর্ভুক্তি একটি স্থিতিশীল আফগানিস্তান নিশ্চিত করবে। আফগানিস্তানের স্থিতিশীলতা শুধু তার নিজের জন্যই নয়, বরং পুরো অঞ্চলের জন্যই জরুরি। সূত্র: এনডিটিভি।

/এমপি/
সম্পর্কিত
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের