‘তালেবান শো’ কোনও কাজে আসবে না: জার্মানি

বিদেশ ডেস্ক
২২ সেপ্টেম্বর ২০২১, ২৩:১৫আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২১, ২৩:১৫

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে তালেবানের অংশগ্রহণের প্রস্তাবের বিরোধিতা করেছে জার্মানি। বুধবার দেশটি বলছে, এ ধরনের ‘তালেবান শো’ কোনও কাজে আসবে না। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জার্মান পররাষ্ট্রমন্ত্রী হেইকো মাস বলেন, জাতিসংঘে একটি শো-র তারিখ নির্ধারণ করে কোনও লাভ হবে না। বরং মানবাধিকার, বিশেষ করে নারী অধিকার, একটি অন্তর্ভুক্তিমূলক সরকার এবং সন্ত্রাসী গোষ্ঠীগুলোর কাছ থেকে দূরে থাকার মতো বিষয়গুলো গুরুত্বপূর্ণ। শুধু কথার কথা নয়, এগুলোকে কাজে প্রমাণ করতে হবে।

এর আগে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে বিশ্ব নেতাদের সামনে কথা বলতে চেয়েছে তালেবান। গত সোমবার তালেবান সরকারের পররাষ্ট্রমন্ত্রী চিঠি দিয়ে এই অনুরোধ জানিয়েছেন। এই বিষয়ে সিদ্ধান্ত নেবে জাতিসংঘের একটি কমিটি।

এছাড়া তালেবান তাদের দোহাভিত্তিক মুখপাত্র সুহাইল শাহিনকে জাতিসংঘে আফগানিস্তানের দূত হিসেবে নিয়োগ দিয়েছে।

/এমপি/
সম্পর্কিত
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি