পার্লামেন্টে আত্মহত্যা করলেন সাবেক ডেপুটি স্পিকার

বিদেশ ডেস্ক
০১ অক্টোবর ২০২১, ১১:১৪আপডেট : ০১ অক্টোবর ২০২১, ১১:১৪

আফ্রিকার দেশ মালাউয়ির সাবেক ডেপুটি স্পিকার পার্লামেন্টের অভ্যন্তরে নিজের ওপর গুলি চালিয়ে আত্মহত্যা করেন। পার্লামেন্ট কর্তৃপক্ষ জানিয়েছে একটি বৈঠকে যোগ দিতে তিনি সেখানে যান।

২০১৯ সালে দায়িত্ব ছাড়ার পর প্রাপ্য গাড়ি সুবিধা নিয়ে আলোচনা করতে পার্লামেন্টে যাওয়ার পর সেখানেই আত্মহত্যা করেন ক্লিমেন্ট চিউওয়ায়া (৫০)। পুলিশের মুখপাত্র জেমস খাদাদজেরা ঘটনাটির তথ্য নিশ্চিত করেছেন। তবে বিস্তারিত জানাতে অস্বীকৃতি জানান তিনি।

পার্লামেন্ট কর্তৃপক্ষের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘অত্যন্ত দুঃখের সঙ্গে জানানো যাচ্ছে যে সাবেক ডেপুটি স্পিকার... পার্লামেন্ট ভবনে আত্মহত্যা করেছেন।’ ওই বিবৃতিতে বলা হয় এই ঘটনার সঙ্গে চাকুরি সুবিধার শর্ত বাস্তবায়ন নিয়ে হতাশার সম্পর্ক রয়েছে।

২০১৯ সালে পাঁচ বছর মেয়াদ শেষে ক্লিমেন্ট চিউওয়ায়াকে সরকারের তরফ থেকে গাড়ি কিনে দেওয়া হয়। এর ছয় মাস পর একটি দুর্ঘটনায় গাড়িটি ক্ষতিগ্রস্ত হয়। তিনি চাইছিলেন পার্লামেন্ট ওই ক্ষতিপূরণ দিক। এনিয়ে তিনি আদালতেও যান। সেখানে মামলাটি এখনও বিচারাধীন।

পার্লামেন্ট কর্তৃপক্ষের বিবৃতিতে বলা হয়েছে, হুইলচেয়ারে চলাফেরা করা ক্লিমেন্ট চিউওয়ায়া হাই-সিকিউরিটি ভবনটিতে বন্দুক লুকিয়ে নিয়ে প্রবেশ করেন। এতে বলা হয়, একজন অক্ষম ব্যক্তি হওয়ায় নিরাপত্তা স্ক্যানার ভেবেছিলো সতর্কবার্তা তার হুইলচেয়ার থেকেই আসছে।

পার্লামেন্ট সূত্রের বরাত দিয়ে ফরাসি বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, পার্লামেন্টের ক্লার্ক ফিয়োনা কালেমবেরার সামনেই নিজ মাথায় গুলি চালান ক্লিমেন্ট চিউওয়ায়া। ডেপুটি স্পিকার হওয়ার আগে ২০০৪ সাল থেকেই পার্লামেন্ট সদস্য ছিলেন তিনি।

/জেজে/
সম্পর্কিত
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হাজার বছরের ‘পবিত্র’ গাছ মৃত্যুযাত্রায়, মর্মাহত পুরো গ্রাম
হতাশাগ্রস্ত ছিলেন বসুন্ধরা সিটি থেকে পড়ে নিহত যুবক
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম