জাপান সাগরে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ উত্তর কোরিয়ার

বিদেশ ডেস্ক
১৯ অক্টোবর ২০২১, ১২:১৬আপডেট : ১৯ অক্টোবর ২০২১, ১২:১৬

জাপান সাগরে অন্তত একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে উত্তর কোরিয়া। স্থানীয় সময় মঙ্গলবার সকাল ১০টা ১৭ মিনিটের দিকে সিনপো শহর বা সংলগ্ন কোনও স্থান থেকে এটি নিক্ষেপ করা হয়। জাপান ও দক্ষিণ কোরিয়ার কর্মকর্তাদের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।

দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফের (জেসিএস) জানিয়েছে, উত্তর কোরিয়ার পূর্ব উপকূল সংলগ্ন সাগরে ক্ষেপণাস্ত্রটি নিক্ষেপ করা হয়।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে উত্তর কোরিয়ার একের পর এক এ ধরনের কর্মকাণ্ড ‘খুবই দুঃখজনক’ বলে মন্তব্য করেছেন জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা।

দক্ষিণ কোরিয়ার জেসিএস-এর এক বিবৃতিতে বলা হয়েছে, আমাদের সামরিক বাহিনী পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। সামগ্রিক বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে ঘনিষ্ঠ সহযোগিতা বজায় রাখা হচ্ছে।

মঙ্গলবার যে সিনপো শহর থেকে ক্ষেপণাস্ত্রটি নিক্ষেপ করা হয়েছে বলে মনে করা হচ্ছে সেটি উত্তর কোরিয়ার প্রতিরক্ষা শিল্পের একটি প্রধান কেন্দ্র। এই শহরটিতেই সাবমেরিন এবং সাবমেরিন থেকে নিক্ষেপযোগ্য ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র (এসএলবিএম) ছোড়ার সরঞ্জামাদি  মজুত রাখে পিয়ংইয়ং।

সিউলে দক্ষিণ কোরিয়া, জাপান ও যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রধানদের সাম্প্রতিক বৈঠকের খবর সামনে আসার পরই মঙ্গলবার এই ক্ষেপণাস্ত্র নিক্ষেপের ঘটনা ঘটলো। আর এজন্য পিয়ংইয়ং এমন একটি সময় বেছে নিয়েছে যখন একটি আন্তর্জাতিক মহাকাশ ও প্রতিরক্ষা প্রদর্শনীর (এডিএএক্স) উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিতে শতাধিক আন্তর্জাতিক প্রতিষ্ঠান ও বিভিন্ন দেশের সামরিক বাহিনীর প্রতিনিধিরা এখন সিউলে অবস্থান করছেন।

/এমপি/
সম্পর্কিত
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
সর্বশেষ খবর
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের