আফগানিস্তানের প্রতিবেশীদের নিয়ে বৈঠক আহ্বান ইরানের

বিদেশ ডেস্ক
২৪ অক্টোবর ২০২১, ২২:২৮আপডেট : ২৪ অক্টোবর ২০২১, ২২:২৮

আফগানিস্তানের প্রতিবেশী দেশগুলোকে নিয়ে বৈঠক আহ্বান করেছে ইরান। আগামী বুধবার এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

পাকিস্তান, চীন, তাজিকিস্তান, উজবেকিস্তান, তুর্কমেনিস্তান ও রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী এবং রাজনৈতিক প্রতিনিধিরা এতে অংশ নেওয়ার কথা রয়েছে। সেখানে তারা আফগানিস্তানে একটি অন্তর্ভুক্তিমূলক সরকার গঠনসহ অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করবেন। তবে এই বৈঠকে তালেবানকে আমন্ত্রণ জানানো হয়নি।

তালেবান মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ জানিয়েছেন, ‘বৈঠকটির বিষয়ে আমরা অবগত আছি। এটি আমাদের প্রতিবেশীদের সঙ্গে সম্পর্কিত। সেখানে আমাদের আমন্ত্রণ জানানো হয়নি।’

এদিকে ভারতও আফগানিস্তান ইস্যুতে আলোচনায় পাকিস্তানসহ পাঁচ দেশকে আমন্ত্রণ জানিয়েছে। মূলত আফগানিস্তানের প্রতিবেশী দেশগুলোকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পর্যায়ের এই বৈঠকে আমন্ত্রণ জানানো হয়েছে। এর মধ্যে পাকিস্তান ছাড়া বাকি দেশগুলো হচ্ছে চীন, রাশিয়া, ইরান ও তাজিকিস্তান। আগামী ১০ নভেম্বর ও ১১ নভেম্বর, দুই দিনের মধ্যে যে কোনও একদিন বৈঠকের প্রস্তাব দেওয়া হয়েছে। সূত্র: টোলো নিউজ।

/এমপি/
সম্পর্কিত
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বশেষ খবর
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের