তেহরানে মিলিত হয়েছেন আফগান প্রতিবেশীরা

বিদেশ ডেস্ক
২৭ অক্টোবর ২০২১, ১৬:৪৬আপডেট : ২৭ অক্টোবর ২০২১, ২২:১০

আফগানিস্তানের প্রতিবেশী দেশগুলোর সিনিয়র কর্মকর্তারা ইরানের রাজধানীতে জড়ো হয়েছেন। তালেবান শাসিত দেশটির পরিস্থিতি নিয়ে একদিনের সম্মেলনে অংশ নেবেন তারা।

ইরান, পাকিস্তান, তাজিকিস্তান, উজবেকিস্তান ও তুর্কমেনিস্তানের পররাষ্ট্রমন্ত্রীরা বুধবার তেহরানে মিলিত হয়েছেন। এই সম্মেলনে চীন ও রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী ভিডিও লিংকের মাধ্যমে যুক্ত হন।

ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির ‘অন্য জরুরি কাজ থাকায়’ সম্মেলন উদ্বোধন করেন দেশটির ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মোখবির। তিনি বলেন, আফগানিস্তানে আমেরিকান নীতির পরাজয়ের অর্থ এই নয় যে এই অঞ্চলে তাদের ধ্বংসাত্মক নীতি বাদ দেবে।

জঙ্গিগোষ্ঠী আইএসকে এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের ছায়াশক্তি হিসেবে আখ্যা দেন মোহাম্মদ মোখবির। তিনি বলেন, আইএস এখন আফগানিস্তানের নিরাপত্তা পরিস্থিতিকে লক্ষ্যবস্তু বানিয়ে সেখানে গৃহযুদ্ধ শুরু করতে চায়।

একদিনের সম্মেলনে অংশ নেওয়া সাত দেশের পররাষ্ট্রমন্ত্রী প্রকাশ্যে বক্তব্য রাখার পর রুদ্ধদ্বার বৈঠকে মিলিত হন। সেখানে তারা একটি যৌথ বিবৃতির বিষয়ে সম্মত হবেন বলে আশা করা হচ্ছে।

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই আফগানিস্তান ইস্যুতে আরেকটি বৈঠক আয়োজনের আগ্রহ প্রকাশ করেন। তিনি এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী আমিরাব্দুল্লাহিয়ান যুক্তরাষ্ট্রকে আফগানিস্তানের ওপর আরোপিত একক নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান জানান। তারা বলেন, পতনের মুখে থাকা আফগান অর্থনীতির ব্যাপক সহায়তা প্রয়োজন।

এছাড়া ওই সম্মেলন থেকে আফগানিস্তানে একটি অংশগ্রহণমূলক সরকার গঠনের ওপর জোর দেওয়া হয়। আফগানিস্তানে মানবিক সহায়তার ওপর জোর দেন সম্মেলনে অংশগ্রহণকারীরা।

/জেজে/এমওএফ/
সম্পর্কিত
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
ইরান আলোচনার ফলাফল চলতি সপ্তাহান্তেই: ট্রাম্প 
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম