মিয়ানমারে মার্কিন সাংবাদিক ড্যানির ১১ বছরের কারাদণ্ড

বিদেশ ডেস্ক
১২ নভেম্বর ২০২১, ১২:৩৭আপডেট : ১২ নভেম্বর ২০২১, ২০:১৫

মিয়ানমারে আটক মার্কিন সাংবাদিক ড্যানি ফেন্সটারকে ১১ বছরের কারাদণ্ড দিয়েছে সামরিক আদালত। অভিবাসন আইন লঙ্ঘন, সামরিক বাহিনীর বিরুদ্ধে ভিন্নমতকে উৎসাহিত করা এবং বেআইনি সংগঠনের সঙ্গে সংশ্লিষ্টতার দায়ে শুক্রবার দোষী সাব্যস্ত হয়েছেন তিনি। বার্তা সংস্থা রয়টার্সকে নিশ্চিত করেছেন ড্যানির আইনজীবী থান জাও অং। 

৩৭ বছর বয়সী সাংবাদিক ড্যানি ‘ফ্রন্টিয়ার মিয়ানমার’ অনলাইনভিত্তিক সংবাদমাধ্যমের সম্পাদক ছিলেন। গত মে মাসে দেশ ছাড়ার সময় ইয়াঙ্গুন বিমানবন্দরে তাকে আটক করে জান্তা সরকার। এরপর থেকেই কারাগারে বন্দি রয়েছেন তিনি।

ফ্রন্টিয়ার মিয়ানমারের প্রধান সম্পাদক টমাস কিন নিন্দা জানিয়ে বলেন, ‘এই অভিযোগে তাকে সাজা দেওয়ার কোনও ভিত্তি নেই। রায়ে ফ্রন্টিয়ারের প্রত্যেকে খুবই হতাশ। আমরা শুধু ড্যানিকে মুক্ত দেখতে চাই। সে যেন তার পরিবারের কাছে দ্রুত ফিরতে পারে'। তবে এই রায় নিয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এদিকে ক্রাইসিস গ্রুপ মিয়ানমারের জ্যেষ্ঠ উপদেষ্টা রিচার্ড হরসি এই শাস্তিকে ‘আপত্তিকর’ বলে বর্ণনা করেছেন।

সম্প্রতি সাংবাদিক ড্যানি ফেন্সটারের বিরুদ্ধে নতুন করে ‘সন্ত্রাসবাদ ও রাষ্ট্রদ্রোহিতার’ অভিযোগ আনে জান্তা সরকার। অভিযোগ প্রমাণিত হলে তাকে আজীবন কারাভোগ করতে হতে পারে বলেও আশঙ্কা করেছেন আইনজীবী। মিয়ানমারের সরকারের দাবি, তিনি বিক্ষোভ উসকে দিয়ে বর্তমান সরকারের পতন ঘটাতে চেয়েছিলেন। তাকে মুক্তি দিতে জান্তার সরকারকে চাপ সৃষ্টি করে আসছে যুক্তরাষ্ট্র। গত ১ ফেব্রুয়ারির পর নিরাপত্তা বাহিনীর হাতে এক হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন।

/এলকে/
সম্পর্কিত
আত্মপ্রকাশ করলো ন্যাশনাল এডিটরস কাউন্সিল
লালন আখড়ায় হামলা চালিয়ে সাংবাদিককে কুপিয়ে জখম, বিএনপি নেতা আটক
জনতুষ্টি নয়, দীর্ঘমেয়াদি স্বার্থে সিদ্ধান্ত নিচ্ছে সরকার: তথ্যমন্ত্রী
সর্বশেষ খবর
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী