সাংবাদিকতার চিরাচরিত ধারণাকে পাল্টে দিচ্ছে মোজো: কাদের গনি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ মে ২০২৫, ১৯:৪৯আপডেট : ১৪ মে ২০২৫, ১৯:৪৯

মোবাইল সাংবাদিকতা (মোজো) সাংবাদিকতার চিরাচরিত ধারণাকে পাল্টে দিয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব কাদের গনি চৌধুরী। তিনি বলেছেন, মোজোর কল্যাণে সংবাদ প্রবাহ এখন অনেক সহজ ও সুলভ হয়েছে।

বুধবার (১৪ মে) দৈনিক কালের কণ্ঠ অফিসে মোজো সাংবাদিকদের এক প্রশিক্ষণ কর্মশালায় তিনি এসব কথা বলেন। কর্মশালায় ভিডিও ধারণ, সম্পাদনা, উপস্থাপনা এবং আকর্ষণীয় কনটেন্ট তৈরির বিভিন্ন কৌশল নিয়ে প্রশিক্ষণ দেন ভয়েস অব আমেরিকার ফ্রিল্যান্স সাংবাদিক অমৃত মলঙ্গী।

কাদের গনি চৌধুরী বলেন, বর্তমানে মানুষ তাৎক্ষণিক খবর পেতে চায় এবং এই চ্যালেঞ্জ মোকাবিলায় সাংবাদিকতার বিবর্তন চলমান। হাতে লেখা সংবাদপত্র থেকে মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল এবং সর্বশেষ সংযোজন এই মোবাইল জার্নালিজম। এখন স্মার্টফোন ব্যবহার করেই সংবাদ সংগ্রহ, সম্পাদনা এবং প্রচার করা সম্ভব হচ্ছে।

মোজোর গুরুত্ব তুলে ধরে তিনি আরও বলেন, একটি স্মার্টফোন একজন সাংবাদিকের কাছে এখন অফিসের মতো। যেকোনও স্থান থেকে যেকোনও সময় সংবাদ প্রচার করা যায়।

মোজোকে ‘ওয়ান ম্যান আর্মি’ আখ্যায়িত করে তিনি বলেন, একজন ব্যক্তি একটি যন্ত্রের মাধ্যমেই ছবি তোলা, ভিডিও করা, ভয়েস দেওয়া এবং সম্পাদনার কাজ করে সংবাদ উপযোগী করে পরিবেশন করতে পারছেন।

তিনি মোজো সাংবাদিকদের ভিডিও কনটেন্ট কৌশল তৈরি ও প্রয়োগ, সেরা অনুশীলন গবেষণা, নতুন কনটেন্ট ডিজাইন, সৃজনশীল ও সাবলীল উপস্থাপনা এবং প্রযুক্তিগত দক্ষতা অর্জনের ওপর গুরুত্বারোপ করেন।

তথ্যপ্রযুক্তির অগ্রগতি এবং মোবাইল নেটওয়ার্কের প্রসারের ফলে কীভাবে বিশ্ব এখন হাতের মুঠোয় এসেছে সে বিষয়েও আলোকপাত করেন কাদের গনি চৌধুরী।

অনুষ্ঠানে জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ও কালের কণ্ঠ সম্পাদক হাসান হাফিজও বক্তব্য রাখেন।

 

 

 

 

/এএজে/আরআইজে/
সম্পর্কিত
আত্মপ্রকাশ করলো ন্যাশনাল এডিটরস কাউন্সিল
লালন আখড়ায় হামলা চালিয়ে সাংবাদিককে কুপিয়ে জখম, বিএনপি নেতা আটক
জনতুষ্টি নয়, দীর্ঘমেয়াদি স্বার্থে সিদ্ধান্ত নিচ্ছে সরকার: তথ্যমন্ত্রী
সর্বশেষ খবর
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী