কাবুলে ফের দূতাবাস চালু করেছে আমিরাত: তালেবান

বিদেশ ডেস্ক
২২ নভেম্বর ২০২১, ২১:০৯আপডেট : ২২ নভেম্বর ২০২১, ২১:১১

আফগানিস্তানের রাজধানী কাবুলে পুনরায় দূতাবাস চালু করেছে সংযুক্ত আরব আমিরাত। টুইট বার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন তালেবানের মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ।

১৫ আগস্ট তালেবান গোষ্ঠী রাজধানী কাবুল দখলে নেওয়ার পর আতঙ্কে বিশ্বের অনেক দেশের মতো আরব আমিরাতও নিজেদের দূতাবাস বন্ধ করে দেয়। তখন থেকেই সম্পর্ক উন্নয়নে চেষ্টা চালিয়ে আসছে তালেবান সরকার।

এমন বাস্তবতায় কাবুলে দূতাবাস চালু করলো আমিরাত। বিষয়টি নিশ্চিত করে টুইট বার্তায় জবিউল্লাহ মুজাহিদ বলেন, ‘সংযুক্ত আরব আমিরাত পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে দূতাবাস চালু করেছে। এটি ইতিবাচক পদক্ষেপ। ইউএই ও আফগানিস্তানের মধ্যে ভালো সম্পর্ক রয়েছে, যা আরও মজবুত করা দরকার’।

গত ১৫ আগস্টের পর যখন আফগানিস্তান ছেড়ে যাচ্ছিলেন বহু মানুষ, তখন তাদের উদ্ধার অভিযানে সাহায্য করে আরব আমিরাত। এছাড়া দেশটির সংকটে সম্প্রতি জরুরি ওষুধ ও খাদ্য সহায়তাও পাঠিয়েছে দেশটি।

এদিকে গত সেপ্টেম্বরের শুরুর দিকে আফগানিস্তানে অন্তর্বর্তী সরকার গঠন করেছে তালেবান গোষ্ঠী। যদিও এই সরকারকে এখনও কোনও দেশ স্বীকৃতি দেয়নি।  

/এলকে/
সম্পর্কিত
কুয়েতে ড্রোন হামলায় চার বাংলাদেশি আহত
জর্ডানে ‘সাধারণ ক্ষমার ঘোষণা’ গুজব: দূতাবাস  
পাকিস্তান থেকে ফেরা আফগান শরণার্থীদের ট্রাক উল্টে নিহত ১৮
সর্বশেষ খবর
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ