জান্তার আদালতে সু চির প্রথম রায় আজ

বিদেশ ডেস্ক
০৬ ডিসেম্বর ২০২১, ১১:৫৫ আপডেট : ০৬ ডিসেম্বর ২০২১, ১৫:২৬

মিয়ানমারের জান্তার আদালতে ক্ষমতাচ্যুত স্টেট কাউন্সিলর অং সান সু চি'র বিরুদ্ধে মামলার প্রথম রায় ঘোষণা হতে যাচ্ছে আজ। সামরিক সরকারের বিরুদ্ধে উসকানি ও করোনাভাইরাস সংক্রান্ত বিধিনিষেধ ভঙ্গের অভিযোগে সোমবার রায় দেবেন আদালত। দোষী সাব্যস্ত হলে কমপক্ষে পাঁচ বছরের সাজা হতে পারে ৭৬ বছর বয়সী নোবেল বিজয়ীর।

এর আগে গত ৩০ নভেম্বর তার রায় ঘোষণা হওয়ার কথা থাকলে তা পিছিয়ে ৬ ডিসেম্বর ধার্য করা হয়। তবে কি কারণে পেছানো হয় তার কারণ উল্লেখ করা হয়নি।

দুর্নীতি, রাষ্ট্রীয় গোপনীয় আইন লঙ্ঘনসহ একাধিক মামলা রয়েছে সু চির বিরুদ্ধে। সবগুলোর মামলার রায়ে তার সাজা হলে আজীবন কারাগারে থাকতে হতে পারে। যদিও সবগুলো অভিযোগ অস্বীকার করে আসছেন তিনি।

চলতি বছরের ১ ফেব্রুয়ারি ভোরে সু চিকে আটক করে সামরিক বাহিনী। এরপর তার সরকারকে ক্ষমতাচ্যুত করে সামরিক শাসন জারি করে। প্রতিবাদে দেশজুড়ে বিক্ষোভ অব্যাহত রেছে বেসামরিক মানুষ। চলমান আন্দোলনে নিরাপত্তা বাহিনীর হাতে এ পর্যন্ত নিহত হয়েছেন এক হাজার তিনশ'র বেশি মানুষ। জান্তা সরকারের দমন পীড়নের ঘটনায় নিন্দা জানিয়ে আসছে বিশ্ব সম্প্রদায়। সু চি'র মুক্তির দাবি জানিয়েছে পশ্চিমারা।

/এলকে/
সম্পর্কিত
চলন্ত গাড়িতে ঝুললেন ৫০০ মিটার, শেষ পর্যন্ত পৌনে চার কোটির স্বর্ণ উদ্ধার করলেন পুলিশ কর্মকর্তা
চীনের সর্ববৃহৎ উভচর বিমানের সফল অগ্নিনির্বাপণ অভিযান
মাইন বিস্ফোরণের জন্য উত্তর কোরিয়াকে দায়ী করলো দ. কোরিয়া
সর্বশেষ খবর
চট্টগ্রাম কন্টেইনার টার্মিনাল বিদেশি অপারেটরকে নয়, বাতিলের দাবি
চট্টগ্রাম কন্টেইনার টার্মিনাল বিদেশি অপারেটরকে নয়, বাতিলের দাবি
পদ্মা ব্যাংক বন্ধের সিদ্ধান্ত হয়নি: বাংলাদেশ ব্যাংক
পদ্মা ব্যাংক বন্ধের সিদ্ধান্ত হয়নি: বাংলাদেশ ব্যাংক
রুটি চুরির অভিযোগে ছিন্নমূল শিশুকে মারধর, নিরাপত্তাকর্মী আটক
রুটি চুরির অভিযোগে ছিন্নমূল শিশুকে মারধর, নিরাপত্তাকর্মী আটক
১০০ যুদ্ধবিমান দিয়ে হুথিদের ওপর হামলা সৌদি জোটের
১০০ যুদ্ধবিমান দিয়ে হুথিদের ওপর হামলা সৌদি জোটের
সর্বাধিক পঠিত
ওরা তোকে বাঁচতে দেবে না বাবা: আমি জমি বেচে দিচ্ছি, তুই বিদেশে চলে যা
ওরা তোকে বাঁচতে দেবে না বাবা: আমি জমি বেচে দিচ্ছি, তুই বিদেশে চলে যা
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
বিচ্ছেদের ঘোষণা প্রীতম ও শেহতাজের
বিচ্ছেদের ঘোষণা প্রীতম ও শেহতাজের
রাস্তায় অটোরিকশা নেই, প্রেসক্লাবের সামনে চালকদের সমাবেশ
রাস্তায় অটোরিকশা নেই, প্রেসক্লাবের সামনে চালকদের সমাবেশ
আইএমএফের নতুন ঋণ পেতে বাংলাদেশের সামনে ৪ কঠিন শর্ত
আইএমএফের নতুন ঋণ পেতে বাংলাদেশের সামনে ৪ কঠিন শর্ত