কাশ্মিরে পাকিস্তানের সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, ২ পাইলট নিহত

বিদেশ ডেস্ক
০৬ ডিসেম্বর ২০২১, ২০:৪৫আপডেট : ০৬ ডিসেম্বর ২০২১, ২২:০০

পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মিরে দেশটির একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এতে দুই পাইলট নিহত হয়েছে। পাকিস্তানের সেনাবাহিনী জানিয়েছে, খারাপ আবহাওয়ার কারণে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়।

পাকিস্তান সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, বিশ্বের অন্যতম দীর্ঘ পার্বত্য হিমবাহ শিয়াচেন এলাকায় হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। কারাকোরাম রেঞ্জ পরিদর্শনের সময় এই ঘটনা ঘটে।

উদ্ধার তৎপরতা চালাতে শিয়াচেন হিমবাহে উদ্ধারকারী হেলিকপ্টার এবং সেনা সদস্য পাঠানো হয়েছে। তবে এই ঘটনার বিস্তারিত তথ্য এখনও জানা যায়নি। নিহত দুই পাইলট হলেন মেজর ইরফান বেরচা এবং মেজর রাজা জিসান জাহানজেব।

প্রতিকূল আবহাওয়ার জন্য শিয়াচেন দুর্ঘটনার জন্য সুপরিচিত। তীব্র ঠান্ডা কিংবা হিমবাহ ধসে সেখানে প্রায়ই সেনা সদস্যদের প্রাণহানি ঘটে।

১৯৪৭ সালে ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতা পাওয়ার পর কাশ্মির ইস্যুতে তিনবার যুদ্ধে জড়িয়েছে ভারত ও পাকিস্তান।

/জেজে/এমওএফ/
সম্পর্কিত
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
সর্বশেষ খবর
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি