মার্কিন অস্ত্র ধ্বংসের নির্দেশ কম্বোডিয়ার প্রধানমন্ত্রীর

বিদেশ ডেস্ক
১১ ডিসেম্বর ২০২১, ২৩:০১আপডেট : ১১ ডিসেম্বর ২০২১, ২৩:০১

কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন সেন তার দেশে থাকা যুক্তরাষ্ট্রের নির্মিত সব অস্ত্র ধ্বংসের জন্য দেশটির সামরিক বাহিনীকে নির্দেশ দিয়েছেন। চীনের সঙ্গে বিশেষ ঘনিষ্ঠতা এবং মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে গত বুধবার দেশটির ওপর অস্ত্র নিষেধাজ্ঞা আরোপ করে ওয়াশিংটন। এরপরই নিজ দেশের সামরিক বাহিনীকে এমন নির্দেশ দেন তিনি।

ফেসবুকে দেওয়া এক পোস্টে হুন সেন বলেন, ‘সামরিক বাহিনীর সব ইউনিটকে আমি নির্দেশ দিয়েছি যে, কম্বোডিয়ার হাতে এই মুহুর্তে যত অস্ত্র ও সামরিক আইটেম আছে তা পর্যালোচনা করতে হবে। এর মধ্যে যদি মার্কিন নির্মিত কোনও অস্ত্র থাকে তবে তা গুদামজাত অথবা ধ্বংস করতে হবে।”

তিনি বলেন, “দেশের ওপর মার্কিন অস্ত্র নিষেধাজ্ঞা- পরবর্তী প্রজন্মের যারা সরকারের নেতৃত্ব দেবে তাদের জন্য একটি সতর্ক বার্তা। যদি তারা স্বাধীন প্রতিরক্ষা খাত পরিচালনা করতে চায় তাহলে তারা যেন মার্কিন অস্ত্র ব্যবহার না করে।”

মার্কিন অস্ত্রের গুণগত মান নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, বহু দেশের কাছে মার্কিন অস্ত্র থাকার পরও যুদ্ধে হেরে গেছে। এ ক্ষেত্রে তিনি আফগানিস্তানের কথা উল্লেখ করেন। সূত্র: পার্স টুডে।

/এমপি/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বশেষ খবর
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী