মিয়ানমারের শরণার্থীদের ফেরত পাঠাচ্ছে থাইল্যান্ড

বিদেশ ডেস্ক
১৯ ডিসেম্বর ২০২১, ১৮:৩০আপডেট : ১৯ ডিসেম্বর ২০২১, ১৮:৩০

সামরিক বাহিনী ও জাতিগত বিদ্রোহীদের সংঘর্ষের কারণে পালিয়ে আশ্রয় নেওয়া মিয়ানমারের ৬ শতাধিক শরণার্থীকে ফেরত পাঠিয়েছে থাইল্যান্ড। এক সিনিয়র থাই কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, রবিবারও সেনাদের সঙ্গে বিদ্রোহীদের সংঘর্ষ চলমান ছিল। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এখবর জানিয়েছে।

খবরে বলা হয়েছে, থাইল্যান্ডের টাক প্রদেশে পৌঁছা কয়েকজন শরণার্থী জানান রবিবার সকালে তাদের ফেরত পাঠানো হয়েছে।

প্রাদেশিক গভর্নর সোমচাই কিচারোয়েনরুংগ্রজ রবিবার সন্ধ্যায় জানান, সংঘর্ষে স্থাবর-অস্থাবর সম্পত্তি বিনষ্টের আশঙ্কায় অনেক শরণার্থী স্বেচ্ছায় মিয়ানমার ফিরতে চাইছেন।

যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ-এর ডেপুটি এশিয়ার ডিরেক্টর ফিল রবার্টসন থাইল্যান্ডকে শরণার্থীদের মিয়ানমারে ফেরত না পাঠানোর আহ্বান জানিয়েছেন।

সংঘর্ষের বিষয়ে মিয়ানমার জান্তার এক মুখপাত্রকে রয়টার্সের পক্ষ থেকে ফোন দেওয়া হলেও সাড়া পাওয়া যায়নি। সেনাবাহিনী বেসামরিকদের নিশানা করার কথা অস্বীকার করেছে।

দ্য এইড অ্যালায়েন্স নামের থাইল্যান্ডভিত্তিক মিয়ানমারের অভিবাসী গোষ্ঠী জানিয়েছে, সীমান্তে প্রায় ১ হাজার মানুষ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে।

/এএ/
সম্পর্কিত
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের