ফিলিপাইনে ‘রাই’-এর তাণ্ডবে মৃতের সংখ্যা বেড়ে ৩৭৫

বিদেশ ডেস্ক
২১ ডিসেম্বর ২০২১, ১২:১১আপডেট : ২১ ডিসেম্বর ২০২১, ১২:১১

ফিলিপাইনে সুপার টাইফুন রাই এর তাণ্ডবে এখন পর্যন্ত অন্তত ৩৭৫ জনের মৃত্যুর কথা জানা গেছে বলে জানিয়েছে পুলিশ। গত বৃহস্পতিবার ঘণ্টায় ১৯৫ কিলোমিটার গতির বাতাস দেশটিতে আঘাত হানে। এতে দেশটির দক্ষিণ পূর্বাঞ্চলীয় দ্বীপগুলো থেকে প্রায় ৪ লাখ মানুষকে নিরাপদ আশ্রয়ে নেওয়া হয়।

রাই এর তাণ্ডবে অন্তত পাঁচশ’ জন আহত হয়েছে। এছাড়া নিহতের বাইরেও আরও ৫৬ জন নিখোঁজ রয়েছে বলে জানিয়েছে পুলিশ। উদ্ধারকারীরা জানিয়েছেন, ওই এলাকায় ব্যাপক তাণ্ডবলীলা চলেছে। কয়েকটি এলাকার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয় করা কঠিন হয়ে যাচ্ছে।

আশঙ্কা রয়েছে ব্যাপক ভূমিধস ও বন্যায় আরও প্রাণহানি ঘটতে পারে। ফিলিপাইন রেড ক্রসের চেয়ার রিচার্ড গর্ডন বলেন, ‘বহু এলাকায় বিদ্যুৎ নেই, যোগাযোগ নেই, পানির সরবরাহ খুবই কম।’ তিনি বলেন, ‘কয়েকটি এলাকাকে মনে হচ্ছে সেখানে দ্বিতীয় বিশ্ব যুদ্ধের চেয়ে ভয়াবহভাবে বোমা বর্ষণ করা হয়েছে।’

ফিলিপাইনে দীর্ঘ মেয়াদে উদ্ধার তৎপরতা চালাতে প্রায় ২ কোটি সুইস ফ্রাঙ্ক জরুরি সহায়তা চেয়ে আবেদন জানিয়েছে ইন্টারন্যাশনাল ফেডারেশন অব রেড ক্রস অ্যান্ড রেড ক্রিসেন্ট সোসাইটি। রিচার্ড গর্ডন বলেন, স্বেচ্ছাসেবকেরা সবকিছু হারানো মানুষকে জরুরি সহায়তা পৌঁছে দিতে কাজ করছেন।

তল্লাশি ও উদ্ধার অভিযানে সহায়তা দিতে ফিলিপাইনের হাজার হাজার সেনা, কোস্ট গার্ড এবং অগ্নি নির্বাপণ কর্মীকে মোতায়েন করা হয়েছে। ত্রাণ পৌঁছাতে সামরিক বিমান ও নৌবাহিনীর জাহাজ ব্যবহার করা হচ্ছে।

/জেজে/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম