পক্ষত্যাগ করে উত্তর কোরিয়ায় ঢুকে পড়লেন দক্ষিণের নাগরিক

বিদেশ ডেস্ক
০২ জানুয়ারি ২০২২, ১৬:৫৪আপডেট : ০২ জানুয়ারি ২০২২, ১৮:৫১

দুই দেশের মধ্যকার সুরক্ষিত সীমানা পেরিয়ে উত্তর কোরিয়ায় ঢুকে পড়েছেন দক্ষিণ কোরিয়ার একজন নাগরিক। বিরল এ পক্ষত্যাগের ঘটনা ঘটে ১ জানুয়ারি শনিবার রাতে। দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনীর বরাত দিয়ে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়, শনিবার রাত ৯টা ২০ মিনিটের দিকে দুই কোরিয়াকে পৃথক করা ডিমিলিটারাইজড জোনের (ডিএমজেড) পূর্ব পাশে এক ব্যক্তির উপস্থিতি টের পায় দক্ষিণের সেনারা। এরপরই বিষয়টি নিয়ে তৎপর হয় তারা।

দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফ (জেসিএস) জানিয়েছে, রাত ১০টা ৪০ মিনিটের দিকে তারা ওই ব্যক্তির সীমান্ত অতিক্রম করে উত্তর কোরিয়ায় চলে যাওয়ার ব্যাপারে নিশ্চিত হন।

কোভিড পরিস্থিতি মোকাবিলায় ২০২০ সাল থেকে সীমান্ত বন্ধ রেখেছে উত্তর কোরিয়া। ওই বছরের সেপ্টেম্বরে সমুদ্রে হারিয়ে যাওয়া দক্ষিণ কোরিয়ার একজন কর্মকর্তাকে গুলি চালিয়ে হত্যা করে উত্তরের সেনারা। এ নিয়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে দেশটি দাবি করে, কোভিডের বিরুদ্ধে সরকারের কঠোর নীতির কারণেই ওই কর্মকর্তাকে গুলি করতে বাধ্য হয়েছিল তারা। যদিও শেষ পর্যন্ত ওই ঘটনায় ক্ষমা চায় দেশটি।

শনিবার পক্ষত্যাগ করে সীমান্ত পাড়ি দেওয়া ব্যক্তির ভাগ্যে কী ঘটেছে তা এখন পর্যন্ত নিশ্চিতভাবে জানা যায়নি। সিউলও জানিয়েছে, ওই ব্যক্তি জীবিত আছেন কিনা সে ব্যাপারে তারা নিশ্চিত হতে পারেনি। তবে তার সুরক্ষা নিশ্চিতের অনুরোধ জানিয়ে এরইমধ্যে পিয়ংইয়ংকে নোটিশ পাঠিয়েছে সিউল।

/এমপি/এমওএফ/
সম্পর্কিত
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি