সু চি-কে অবিলম্বে মুক্তি দিন: যুক্তরাষ্ট্র

বিদেশ ডেস্ক
১২ জানুয়ারি ২০২২, ০৫:৪৮আপডেট : ১২ জানুয়ারি ২০২২, ০৬:০০

মিয়ানমারের সামরিক বাহিনীর হাতে ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সু চি-কে ‘অবিলম্বে মুক্তি’ দেওয়ার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। ক্ষমতাচ্যুতের পরই সু চি'কে বন্দি করেছে জান্তা সরকার। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নেড প্রাইস বলেন সু চি’কে গ্রেফতার, আটক এবং শাস্তি মিয়ানমারে ন্যায়বিচার ও আইনের শাসনের অবমাননা।

শুধু সুচিকেই নয়, অন্যায়ভাবে যে সকল নির্বাচিত নেতাদের আটকে রাখা হয়েছে তাদের সকলের মুক্তির আহ্বান জানাচ্ছি। মিয়ানমারের গণতন্ত্র ফিরিয়ে আনার ওপরও জোর দেন নেড প্রাইস।

তিনি বলেন, আমরা লক্ষ্য করেছি যে মিয়ানমারের জনগণ আর একটি দিনও সামরিক শাসনের অধীনে থাকতে চায় না। এক্ষেত্রে দেশটির জনগণকে আমরা সর্বোচ্চ সমর্থন দিয়ে যাবো।

গত সোমবার দুটি মামলায় অং সান সু চি’কে আরও ৪ বছরের সাজা প্রদান করেছে জান্তা আদালত। এরমধ্যে অবৈধভাবে ওয়াকি টকি রাখা এবং কোভিড বিধিনিষেধ লঙ্ঘনের মামলায় তাকে এই দণ্ড দেওয়া হয়েছে। এর আগে আরও দুটি মামলা ৪ বছরের সাজা ঘোষণা করা হলে দুই বছরের শাস্তি মওকুফ করে দেন জান্তা সরকারের প্রধান মিং অন হ্লাইং।

উল্লেখ্য, গত ১ ফেব্রুয়ারি ভোরে সু চি'কে সরিয়ে ক্ষমতায় বসে সামরিক বাহিনী। সামরিক শাসনের প্রতিবাদে দেশজুড়ে চলমান বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর হাতে এ পর্যন্ত প্রাণ হারিয়েছেন এক হাজার চার শতাধিক মানুষ। সূত্র: আনাদোলু এজেন্সি

/এলকে/
সম্পর্কিত
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে