বিমান বাহিনীর প্রধানকে সরালেন মিয়ানমার জান্তা: রয়টার্স

বিদেশ ডেস্ক
১২ জানুয়ারি ২০২২, ২০:০০আপডেট : ১২ জানুয়ারি ২০২২, ২২:২২

মিয়ানমারের বিমান বাহিনীর প্রধানকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছেন দেশটির সামরিক সরকারের প্রধান সিনিয়র জেনারেল অং মিন হ্লাইং। স্থানীয় সংবাদমাধ্যম ও সশস্ত্র বাহিনী ঘনিষ্ঠ চারটি সূত্রের বরাতে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। তারা জানান, সামরিক শাসনবিরোধী প্রতিরোধ ঠেকাতে বিমান হামলায় নিয়োজিত অন্যতম সিনিয়র কর্মকর্তাকে দায়িত্ব থেকে সরিয়েছেন জান্তা প্রধান।

সূত্র জানায়, ৫৭ বছর বয়সী মাউং মাউং কিয়াউ ২০১৮ সাল থেকে বিমান বাহিনী প্রধানের দায়িত্ব পালন করছিলেন। তিনি অভিজাত সেনাবাহিনীর একজন জেনারেল।

দুটি সূত্র জানায়, সোমবার তাকে দায়িত্ব থেকে সরিয়ে হতুন অংকে বিমান বাহিনীর নতুন প্রধান হিসেবে দায়িত্ব দেওয়া হয়।

মাউং মাউং কিয়াউ দায়িত্ব থেকে অপসারণের বিষয়ে প্রকাশ্যে কোনও ঘোষণা দেননি। রয়টার্সের পক্ষ থেকে জান্তা প্রধানের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

সেনাবাহিনীর মুখপাত্র ঝাউ মিন তুন বিমান বাহিনী প্রধানের দায়িত্ব থেকে মাউং মাউংকে অপসারণের বিষয়ে মন্তব্য জানতে চাইলে কোনও সাড়া পাওয়া যায়নি। তবে মুখপাত্রকে উদ্ধৃত করে স্থানীয় সংবাদমাধ্যম ইলেভেন মিডিয়া জানায়, চার বছর মেয়াদ শেষে দায়িত্ব পালন ছেড়েছেন মাউং মাউং।

/এএ/এমওএফ/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম