ইন্দোনেশিয়ায় দুই গ্যাংয়ের সংঘর্ষের পর পানশালায় অগ্নিসংযোগ, নিহত ১৯

বিদেশ ডেস্ক
২৫ জানুয়ারি ২০২২, ১৪:৫৯আপডেট : ২৫ জানুয়ারি ২০২২, ১৪:৫৯

ইন্দোনেশিয়ার ওয়েস্ট পাপুয়া রাজ্যের একটি পানশালায় (কারাওকে বার) দুই প্রতিদ্বন্দ্বী গ্যাংয়ের মধ্যে সংঘর্ষের পর সেখানে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। মঙ্গলবারের এই ঘটনায় অন্তত ১৯ জন নিহত হয়েছেন। পুলিশের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।

অগ্নিকাণ্ডের শিকার কারাওকে বারটি ওয়েস্ট পাপুয়া রাজ্যের সোরাং শহরে অবস্থিত। স্থানীয় পুলিশের একজন কর্মকর্তা জানান, প্রতিদ্বন্দ্বী দুই গ্রুপের সংঘাত চলাকালে এক ব্যক্তিকে মারাত্মকভাবে ছুরিকাঘাত করা হয়। এরপর বারটিতে আগুন ধরিয়ে দেওয়া হয়। এ সময় ভেতরে আটকা পড়েন ১৮ জন।

জাতীয় পুলিশের মুখপাত্র দেদি প্রাসেতিয়ো জানান, সংঘাতে জড়ানো গ্যাংগুলো পার্শ্ববর্তী দ্বীপ মালুকো থেকে এসেছিল।

সম্প্রচারমাধ্যম মেট্রো টিভিকে দেওয়া সাক্ষাৎকারে এ নিয়ে কথা বলেছেন ওয়েস্ট পাপুয়া পুলিশের মুখপাত্র অ্যাডাম এরউয়িনি। তিনি বলেন, শহরগুলোতে তরুণদের মধ্যে সংঘর্ষ একটি সাধারণ ঘটনা। তবে এ ধরনের মারামারিকে কেন্দ্র করে এতো প্রাণহানির ঘটনা এটাই প্রথম।

পুলিশ জানিয়েছে, বারটির প্রথম তলায় অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটলেও পরে তা পুরো ভবনে ছড়িয়ে পড়ে। পরে দমকল কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় এরইমধ্যে তদন্ত শুরু হয়েছে।

/এমপি/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম