শ্রীলঙ্কায় সামাজিক যোগাযোগমাধ্যম বন্ধ করলো সরকার

বিদেশ ডেস্ক
০৩ এপ্রিল ২০২২, ১১:১৮ আপডেট : ০৩ এপ্রিল ২০২২, ১৩:০৬

শ্রীলঙ্কায় সব ধরনের সামাজিক যোগাযোগমাধ্যম বন্ধ করে দেওয়া হলো। দেশজুড়ে তুমুল বিক্ষোভ ঠেকাতে ৩৬ ঘণ্টার কারফিউ চলার মধ্যে ফেসবুক, ইনস্টাগ্রাম এবং টুইটারে প্রবেশ বন্ধ করে দেওয়া হয়েছে।

‘টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশনের নির্দেশে’ সামাজিক যোগাযোগমাধ্যম বন্ধ রাখা হয়েছে বলে মোবাইল ফোন ব্যবহারকারীদের খুদে বার্তায় জানানো হয়েছে। এ বিষয়ে শ্রীলঙ্কার টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের চেয়ারম্যান বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, সাময়িক সময়ের জন্য সরকার এই পদক্ষেপ নিয়েছে। ভুল তথ্য ছড়ানো ঠেকাতেই এই ব্যবস্থা।

এর আগের দিন খাদ্য, জ্বালানি এবং বিদ্যুৎ সংকটের প্রতিবাদে শ্রীলঙ্কার প্রেসিডেন্টের বাড়ির সামনে বিক্ষোভে সহিংসতার কারণে জরুরি অবস্থা ঘোষণা করে দেশটির সরকার। শুক্রবার (১ এপ্রিল) সর্বজনীন জরুরি অবস্থা ঘোষণা করে একটি গেজেট প্রকাশ করেন লঙ্কা প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসে। অর্থনৈতিক সংকটের কারণে শ্রীলঙ্কা পরিস্থিতি চরম পর্যায়ে পৌঁছেছে।

/এলকে/
সম্পর্কিত
বিজয়ের পর কি রাজনীতিতে নামছেন ধানুশ?
কলকাতায় তরুণ, তার বাবা ও বন্ধুকে বিবস্ত্র করে ঘোরানোর অভিযোগ, গ্রেফতার ৩
সিসিপির প্লেনাম: শীর্ষ নেতাদের দুর্নীতিবিরোধী অভিযানে শি জিনপিংয়ের কঠোর বার্তা
সর্বশেষ খবর
হুথিদের বিরুদ্ধে সৌদি আরবকে সামরিক সহায়তা দেবে এক মুসলিম দেশ
হুথিদের বিরুদ্ধে সৌদি আরবকে সামরিক সহায়তা দেবে এক মুসলিম দেশ
বাংলা গেম ‘থাপ্পড়ম্যান’: দোষী হলে থাপ্পড়, নিরীহ হলে ছাড়
বাংলা গেম ‘থাপ্পড়ম্যান’: দোষী হলে থাপ্পড়, নিরীহ হলে ছাড়
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
হোটেল থেকে ১৮ কেজি ইলিশ জব্দ, দুই এতিমখানায় বিতরণ
হোটেল থেকে ১৮ কেজি ইলিশ জব্দ, দুই এতিমখানায় বিতরণ
সর্বাধিক পঠিত
ভোট দেওয়া নিয়ে অনুশোচনা ও বিএনপি সরকারের সমালোচনা করা নারী আটক
ভোট দেওয়া নিয়ে অনুশোচনা ও বিএনপি সরকারের সমালোচনা করা নারী আটক
মোটরযানের কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স নিয়ে জরুরি বিজ্ঞপ্তি
মোটরযানের কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স নিয়ে জরুরি বিজ্ঞপ্তি
‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী থাকবে’ বলা এসিল্যান্ডকে প্রত্যাহার
‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী থাকবে’ বলা এসিল্যান্ডকে প্রত্যাহার
‘আমাদের নীরব কান্না দেখার মতো কেউ নেই’
‘আমাদের নীরব কান্না দেখার মতো কেউ নেই’
সাময়িকভাবে পূর্ণ মন্ত্রীর মর্যাদা পেলেন হুমায়ুন কবির, প্রজ্ঞাপন জারি
সাময়িকভাবে পূর্ণ মন্ত্রীর মর্যাদা পেলেন হুমায়ুন কবির, প্রজ্ঞাপন জারি