শ্রীলঙ্কার নতুন প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে

বিদেশ ডেস্ক
১২ মে ২০২২, ১৯:৩৯আপডেট : ১৩ মে ২০২২, ১৪:২৩

অবশেষে শ্রীলঙ্কার নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন রনিল বিক্রমাসিংহে। বৃহস্পতিবার পাঁচবারের সাবেক এই প্রধানমন্ত্রী ও শ্রীলঙ্কার ইউনাইটেড ন্যাশনাল পার্টির (ইউএনপি) নেতাকে শপথ পড়ান প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি।

মাহিন্দা রাজাপাকসে গত সোমবার পদত্যাগ করার পর তার স্থলাভিষিক্ত হলেন তিনি। এর আগে বুধবার সন্ধ্যায় প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেন বিক্রমাসিংহে। এরপরই তিনি নতুন প্রধানমন্ত্রী হচ্ছেন বলে খবর ছড়িয়ে পড়ে।

রনিল বিক্রমাসিংহের জন্ম ১৯৪৯ সালের ২৪ মার্চ। সিলন বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে পড়াশোনা শেষ করেন তিনি। সত্তরের দশকের মাঝামাঝি সময়ে তিনি রাজনীতিতে যোগ দেন।  

প্রেসিডেন্ট গোটাবায়ার পদত্যাগের দাবিতে দেশজুড়ে তীব্র আন্দোলন চলে আসছে শ্রীলঙ্কায়। তবে ক্ষমতা ছাড়তে অস্বীকৃতি জানিয়ে বুধবার তিনি বলেন, ‘আমি এমন একজন প্রধানমন্ত্রীর নাম দেবো যিনি সংসদে সংখ্যাগরিষ্ঠ ও জনগণের আস্থা অর্জন করবেন।’ এরমধ্যেই বৃহস্পতিবার প্রধানমন্ত্রী হিসেবে রনিল বিক্রমাসিংহেকে শপথ পড়ালেন প্রেসিডেন্ট গোটাবায়া।

সহিংস আন্দোলনের জেরে বাধ্য হয়ে গত সোমবার মাহিন্দা রাজাপাকসে প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ান। তার সমর্থকেরা সরকারবিরোধী বিক্ষোভকারীদের ওপর চড়াও হওয়ার পর এই সিদ্ধান্ত নেন তিনি।

ভয়াবহ অর্থনৈতিক সংকটে থাকা শ্রীলঙ্কায় কয়েক দিনের সহিংসতায় অন্তত নয় জন নিহতের পাশাপাশি দুই শতাধিক আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে জারি করা হয় কারফিউ। নিরাপত্তা বাহিনীকে বিশেষ ক্ষমতা দিয়ে দাঙ্গাকারীদের দেখামাত্র গুলি চালানোর নির্দেশ দেওয়া হয়। বৃহস্পতিবার সকালে ছয় ঘণ্টার জন্য কারফিউ প্রত্যাহার করেছে দেশটির সরকার।

/এলকে/এমওএফ/
সম্পর্কিত
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সর্বশেষ খবর
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি