প্রেসিডেন্টের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব আটকে দিলো লঙ্কান পার্লামেন্ট

বিদেশ ডেস্ক
১৭ মে ২০২২, ২১:০৮আপডেট : ১৭ মে ২০২২, ২১:০৮

শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসের বিরুদ্ধে বিরোধীদের উত্থাপিত নিন্দা প্রস্তাবের বিপক্ষে ভোট দিয়েছে দেশটির পার্লামেন্ট। মঙ্গলবার লঙ্কান পার্লামেন্টে প্রতীকী এই প্রস্তাব উত্থাপন করা হয়েছিল। প্রস্তাবটির বিপক্ষে ভোট পড়ে ১১৯টি এবং পক্ষে ৬৮টি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এখবর জানিয়েছে।

আর্থিক সংকটের জেরে সৃষ্ট বিক্ষোভ প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসে ও তার পরিবারের পদত্যাগের দাবির আন্দোলনে পরিণত হয়। গত সপ্তাহে বিক্ষোভের মুখে প্রধানমন্ত্রীর দায়িত্ব থেকে প্রেসিডেন্টের ভাই মাহিন্দা রাজাপাকসে পদত্যাগ করেন। চলমান বিক্ষোভে অন্তত ৯ জন নিহত ও ৩০০ জনের মতো আহত হয়েছেন।

মাত্র একদিনের পেট্রোল মজুত রয়েছে বলে নতুন দায়িত্ব নেওয়া লঙ্কান প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে সতর্ক করার পরদিন এই নিন্দা প্রস্তাব নিয়ে পার্লামেন্টে ভোটাভুটি হলো। গত সপ্তাহের সহিংসতা ও মাহিন্দার পদত্যাগের এই প্রথম পার্লামেন্টের অধিবেশন বসে। প্রস্তাবটি নিয়ে আগামীতে আলোচনা হতে পারে।

প্রস্তাবটি যদি পাস হতো তাহলে প্রেসিডেন্টের পদত্যাগের চাপ জোরালো হতো। এই নিন্দা প্রস্তাবে অর্থনৈতিক সংকটের জন্য তাকে দায়ী করা হয়েছে।

আইনে পরিণত হওয়ার সুযোগ না থাকা এই প্রস্তাবটি উত্থাপন করে প্রধান বিরোধী দল তামিল ন্যাশনাল অ্যালায়েন্স। তাদের দাবি, এই প্রস্তাবে সরকারবিরোধী লাখো বিক্ষোভকারীর কথা উচ্চারিত হয়েছে। যারা কয়েক সপ্তাহ ধরে রাজাপাকসের পদত্যাগ দাবি করছেন।

‘ঐক্য সরকার’ গঠনে বড় দুটি বিরোধী দলের সমর্থন পেলেও সোমবার সন্ধ্যা পর্যন্ত পূর্ণ মন্ত্রিসভা গঠন করতে পারেননি বিক্রমাসিংহে।

 

/এএ/
সম্পর্কিত
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সর্বশেষ খবর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি