ভূমিকম্পে বিপর্যস্ত আফগানিস্তান, জরুরি সহায়তায় প্রস্তুত চীন

আন্তর্জাতিক ডেস্ক
২২ জুন ২০২২, ২১:৩৬আপডেট : ২২ জুন ২০২২, ২১:৩৮

গত ২০ বছরের মধ্যে ভয়াবহ ভূমিকম্পের কবলে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তান। বুধবারের ভূমিকম্পের আঘাতে কমপক্ষে ১ হাজার মানুষ মারা গেছেন। আহত হয়েছেন শত শত লোক। এমন বিপর্যয়ে দেশটিতে জরুরি মানবিক সহায়তা পাঠানোর প্রস্তুতির কথা জানিয়েছে চীন।

নিয়মিত সংবাদ সম্মেলনে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েবিন আফগানিস্তানে ভূমিকম্পে হতাহতে সমবেদনা প্রকাশ করেছেন। তিনি বলেন, ‘আফগানিস্তান চীনের প্রতিবেশি বন্ধু এবং আফগানের পক্ষ থেকে চাহিদা মোতাবেক জরুরি মানবিক সহায়তা দিতে প্রস্তুত বেইজিং’।

ভূমিকম্পে আফগানিস্তানে থাকা কোনও চীনের নাগরিক এখন পর্যন্ত হতাহতের খবর পাওয়া যায়নি বলে নিশ্চিত করেছেন চীনা মুখপাত্র।

২০০২ সালের পর আফগানিস্তানের সবচেয়ে প্রাণঘাতী ভূমিকম্প হয়েছে বুধবার ভোরে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তি হয়েছে পাকিস্তান সীমান্তবর্তী দক্ষিণ-পূর্বাঞ্চলীয় প্রদেশ খোস্ত থেকে প্রায় ৪৪ কিলোমিটার দূরে। এর মাত্রা ছিল ৬.১।

বিভিন্ন স্থানে ভবন ধসে পড়েছে। ধ্বংসস্তূপে আটকে পড়াদের উদ্ধার কাজে সহায়তায় নেমেছে আফগান প্রশাসন। এ ঘটনায় দেশজুড়ে শোক বইছে।

সূত্র: আল জাজিরা।

/এলকে/
সম্পর্কিত
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের