মালদ্বীপেও বিক্ষোভের মুখে গোটাবায়া

আন্তর্জাতিক ডেস্ক
১৩ জুলাই ২০২২, ২০:৪৬আপডেট : ১৩ জুলাই ২০২২, ২১:৪৪

রাতের আঁধারে সামরিক প্লেনে দেশ থেকে পালানো লঙ্কান প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসে মালদ্বীপেও বিক্ষোভের মুখে পড়েছেন। বুধবার কয়েক ডজন মানুষ তাকে আশ্রয় না দেওয়ার জন্য মালদ্বীপ সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। ফরাসি বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

শ্রীলঙ্কার প্রবাসীরা পতাকা ও প্ল্যাকার্ড হাতে গোটাবায়াকে প্রত্যাখ্যান করেন। দ্বীপটিতে কর্মরত এক লঙ্কান নাগরিক বলেন, মালদ্বীপের বন্ধুরা, আপনাদের সরকারকে আহ্বান জানান অপরাধীদের যেনও রক্ষা না করা হয়।

স্থানীয় সংবাদমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, ভেলানা বিমানবন্দরে সামরিক প্লেনে অবতরণের পর যখন গোটাবায়া হাঁটছিলেন তখন তাকে লক্ষ্য করে কয়েকজন উচ্চস্বরে অপমানজনক কথা বলেন।

মালদ্বীপে গোটাবায়ার বিরুদ্ধে বিক্ষোভ। ছবি-এনডিটিভি

গোটাবায়া একটি বিলাসবহুল রিসোর্টে অবস্থান করছেন। বুধবার তিনি সংযুক্ত আরব আমিরাত বা সিঙ্গাপুরে চলে যেতে পারেন তিনি।

কলম্বো থেকে শ্রীলঙ্কার একটি গোয়েন্দা সূত্র এএফপিকে বলেছে, তিনি এই দুটি জায়গার একটিতে নির্বাসিত হতে পারেন। নিরাপত্তা নিশ্চিত করা হবে চ্যালেঞ্জ। কারণ, উভয় দেশেই লঙ্কান মানুষ বসবাস করেন।

বেসামরিক প্লেন ও সমুদ্রপথে চেষ্টা করে ব্যর্থ হওয়ার পর অবশেষে সামরিক প্লেনে করে দেশ ছেড়ে পালান গোটাবায়া রাজাপাকসে। ৭৩ বছর বয়সী এই নেতা স্থানীয় সময় মঙ্গলবার দিবাগত রাত তিনটার দিকে মালদ্বীপের রাজধানী মালে পৌঁছান।

গত শনিবার বিক্ষোভকারীরা বাসভবনে ঢুকে পড়ার পর থেকেই পালিয়ে ছিলেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট। পালানো অবস্থাতেই ঘোষণা দেন বুধবার (১৩ জুলাই) পদত্যাগ করবেন তিনি।

দেশটিতে চলতে থাকা অর্থনৈতিক সংকটের জন্য প্রেসিডেন্ট রাজাপাকসের পরিবারকে দায়ী করছে শ্রীলঙ্কার সাধারণ মানুষ। গত কয়েক মাস ধরেই এসব মানুষ দীর্ঘ লোডশেডিং, জ্বালানি, খাবার ও ওষুধের সংকটে ভুগছে।

/এএ/এমওএফ/
সম্পর্কিত
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের