কিরগিজ-তাজিক সীমান্ত সংঘাতে নিহত বেড়ে ৭১

আন্তর্জাতিক ডেস্ক
১৮ সেপ্টেম্বর ২০২২, ২০:০০ আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২২, ২০:০০

কিরগিজস্তান ও তাজিকিস্তানের সীমান্ত সংঘাতে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭১ জনে। রবিবার দেশ দুটির পক্ষ থেকে নিহতের এই সংখ্যা নিশ্চিত করা হয়েছে। সংঘাতের দ্বিতীয় দিনে ভঙ্গুর যুদ্ধবিরতি বাস্তবায়িত হয়েছে। দুই দেশের মিত্র রাশিয়া উত্তেজনা নিরসনের আহ্বান জানিয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এখবর জানিয়েছে।

১৪ ও ১৫ সেপ্টেম্বর সাবেক এই দুই সোভিয়েত রাষ্ট্র সীমান্ত সংঘাতে জড়িয়ে পড়ে। একে অপরের বিরুদ্ধে ট্যাংক, মর্টার, রকেট, কামান ও আক্রমণের ড্রোন ব্যবহার করে হামলার অভিযোগ এনেছে।

মধ্য এশিয়ার দেশগুলোর সীমান্ত নিয়ে বিরোধ মূলত সোভিয়েত আমল থেকে শুরু। ওই সময় মস্কো অঞ্চলটিকে বিভিন্ন গোষ্ঠীর মধ্যে বিভক্ত করার চেষ্টা করেছিল।

রবিবার কিরগিজস্তান জানিয়েছে, সংঘাতে নিহতের সংখ্যা ৩৬ জন। সংঘাত কবলিত এলাকা থেকে ১ লাখ ৩৭ হাজার মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে ১৯ সেপ্টেম্বর শোক দিবস পালনের ঘোষণা দিয়েছে দেশটি।

একই দিনে তাজিকিস্তান জানিয়েছে, সংঘাতে তাদের ৩৫ জন নিহত হয়েছে। তবে সীমান্ত থেকে লোকজনকে সরিয়ে নেওয়ার কোনও কথা জানায়নি তারা।

শুক্রবার (১৬ সেপ্টেম্বর) উভয়পক্ষ যুদ্ধবিরতিতে সম্মত হয়। গোলাবর্ষণের অভিযোগ থাকলেও চুক্তিটি মোটাদাগে এখনও কার্যকর রয়েছে।

রুশ প্রেসিডেন্টের কার্যালয় ক্রেমলিন জানিয়েছে, রবিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ফোনালাপ করেছেন কিরগিজ প্রেসিডেন্ট সাদির জাপারভ ও তাজিক নেতা এমোমালি রাখমনের সঙ্গে।

 

/এএ/
সম্পর্কিত
উত্তেজনার চূড়ায় দুই কোরিয়া, জাতিসংঘে চিঠি চালাচালি
বিয়ের জন্য সহকর্মীকে হুমকি, পরদিন নিজ ফ্ল্যাট থেকে তরুণীর মরদেহ উদ্ধার
রাহুল গান্ধীর বহরের পাঁচ গাড়ির সঙ্গে অ্যাম্বুলেন্সের সংঘর্ষ
সর্বশেষ খবর
সরবরাহ শুরুর আগেই চুরি ৩ হাজার গ্রাহকের পানির মিটার
সরবরাহ শুরুর আগেই চুরি ৩ হাজার গ্রাহকের পানির মিটার
বইমেলার ভিড়ে হারিয়ে যাওয়া হাসিমুখ
শ্রদ্ধাঞ্জলি বইমেলার ভিড়ে হারিয়ে যাওয়া হাসিমুখ
জলেশ্বর শাখায় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
জলেশ্বর শাখায় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
এরশাদ ও শেখ হাসিনার আমলে সাংবাদিকদের কেনার চেষ্টা হয়েছিল: রিজভী
এরশাদ ও শেখ হাসিনার আমলে সাংবাদিকদের কেনার চেষ্টা হয়েছিল: রিজভী
সর্বাধিক পঠিত
একসঙ্গে ২৫ জেলে আটক, ৮০ কেজি ইলিশ গেলো এতিমখানায়
একসঙ্গে ২৫ জেলে আটক, ৮০ কেজি ইলিশ গেলো এতিমখানায়
ভোট দেওয়া নিয়ে অনুশোচনা ও বিএনপি সরকারের সমালোচনা করা নারী আটক
ভোট দেওয়া নিয়ে অনুশোচনা ও বিএনপি সরকারের সমালোচনা করা নারী আটক
‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী থাকবে’ বলা এসিল্যান্ডকে প্রত্যাহার
‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী থাকবে’ বলা এসিল্যান্ডকে প্রত্যাহার
‘শুধু একটা স্নাইপারের অভাব ছিল’-কমেন্ট কেন করেছিলেন, আদালতকে জানালেন সেই যুবক
‘শুধু একটা স্নাইপারের অভাব ছিল’-কমেন্ট কেন করেছিলেন, আদালতকে জানালেন সেই যুবক
মিয়ানমারের বিরল খনিজ রফতানিতে জোয়ার
মিয়ানমারের বিরল খনিজ রফতানিতে জোয়ার