সেনা সমাবেশ শুরুর পর কাজাখস্তানে ঢুকেছে ৯৮ হাজার রুশ নাগরিক

আন্তর্জাতিক ডেস্ক
২৭ সেপ্টেম্বর ২০২২, ২৩:০৭আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২২, ২৩:০৭

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে যুদ্ধের জন্য আংশিক সেনা সমাবেশের নির্দেশ দেওয়ার পর চলতি সপ্তাহে ৯৮ হাজার রুশ নাগরিক কাজাখস্তানে প্রবেশ করেছে। মঙ্গলবার কাজাখ কর্মকর্তারা এই তথ্য জানিয়েছেন। সেনাবাহিনীতে যোগ দেওয়া এড়াতে অনেক রুশ নাগরিক স্থল ও বিমানপথে দেশ ছাড়ছেন। মার্কিন বার্তা সংস্থা এপি এখবর জানিয়েছে।

কার, বাইসাইকেল বা পায়ে হেঁটে রাশিয়া ত্যাগকারীদের জনপ্রিয় গন্তব্য হয়ে ওঠেছে কাজাখস্তান ও জর্জিয়া। এই দুটি দেশ সাবেক সোভিয়েত রাষ্ট্র। অনেকে ভিসা নিয়ে স্থলপথে ফিনল্যান্ড বা নরওয়ে যাচ্ছেন। দাম বাড়লেও দ্রুত ফুরিয়ে যাচ্ছে বিমানের টিকিট।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, আগে থেকে যুদ্ধের অভিজ্ঞতা রয়েছে বা সামরিক সেবায় নিয়োজিত ছিল এমন ৩ লাখ মানুষকে সেনাবাহিনীতে নিয়োগ করা হবে। কিন্তু খবর পাওয়া যাচ্ছে, রাশিয়ার বিভিন্ন অঞ্চলে এই যোগ্যতার বাইরেও অনেকে যোগ দিতে চাইছে। এতে করে সেনা সমাবেশ নিয়ে জনগণের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। ফলে ভয়ে যে যেভাবে পারে রাশিয়া ছাড়ার চেষ্টা করছে।

মঙ্গলবার কাজাখস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মারাত আখমেতঝানভ বলেছেন, রাশিয়ায় যারা সেনাবাহিনীতে যোগ দেওয়া এড়াতে তাদের দেশে এসেছেন তাদের ফেরত পাঠানো হবে না। অবশ্য যদি মামলার আসামি হবে আন্তর্জাতিক পলাতক তালিকায় নাম থাকে তাহলে ফেরত পাঠানো হবে।

কাজাখ প্রেসিডেন্ট কাসিম-জোমার্ত তোকায়েভ ‘বর্তমান অসহায় পরিস্থিতির’ কারণে কাজাখস্তানে প্রবেশ করার রুশদের সহযোগিতা দিতে সরকারকে নির্দেশ দিয়েছেন।

তিনি বলেন, তাদের রক্ষা ও তাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এটি রাজনৈতিক ও মানবিক বিষয়।  

/এএ/
সম্পর্কিত
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি