হংকংয়ে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ: আহত ৪৪

বিদেশ ডেস্ক
০৯ ফেব্রুয়ারি ২০১৬, ১৭:৩০আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০১৬, ১৭:৩০

লুনার নিউ ইয়ার উদযাপনের সময় অবৈধ খাবারের দোকান উচ্ছেদকে কেন্দ্র করে  হংকংয়ের মং কক জেলায় পুলিশের সঙ্গে দোকান মালিকদের ব্যাপক সংঘর্ষ হয়েছে। মঙ্গলবার এ সংঘর্ষ হয়। এতে পুলিশ ও সাংবাদিকসহ অন্তত ৪৪ জন আহত হয়েছেন। সংঘর্ষে জড়িত থাকার অভিযোগে অন্তত ২৩ জনকে আটক করেছে পুলিশ।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়েছে, খাদ্য ও স্বাস্থ্য পরিদর্শকরা পোর্টল্যান্ড স্ট্রিট ও শান টুং স্ট্রিটের রাস্তায় লুনার নিউ ইয়ারকে কেন্দ্র করে গড়ে তোলা খাবারের দোকানে অভিযান চালায়। এ সময় পুলিশ অবৈধ এসব দোকান উচ্ছেদের নির্দেশ দেয়। এ সিদ্ধান্তের প্রতিবাধে বিক্ষুব্ধরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছুঁড়তে শুরু করে। এরপর বিক্ষোভ দমাতে লাঠিচার্জ ও পিপার স্প্রে নিক্ষেপ করে। এছাড়া সতর্কতামূলক দুটি গুলিও ছোড়ে পুলিশ। এতে হতাহতের ঘটনা ঘটে।

দেশটির প্রধান নির্বাহী সিওয়াই লেইউং জানান, এ ধরনের বিক্ষোভ মেনে নেওয়া হবে না। বিক্ষোভকারীদের গ্রেফতারে পুলিশ কোনও ছাড় দেবে না।

২০১৪ সালে গণতন্ত্রীপন্থীদের বিক্ষোভের পর এটাই হংকংয়ে সবচেয়ে বড় বিক্ষোভের ঘটনা।

সারা বছরই মং কক শহরে ফুটপাতে দোকান দেখা যায়। বিশেষ করে নব বর্ষের ছুটিতে এসব দোকানের সংখ্যা আরও বেড়ে যায়। এ সময় স্থানীয়রা ঐতিহ্যবাহী নতুন বছরের খাবার এসব দোকান থেকে ক্রয় করে থাকেন।

/এএ/

সম্পর্কিত
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
সর্বশেষ খবর
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী