রাজনীতিতে সহিংসতার স্থান নেই, ইমরান খানকে হত্যাচেষ্টার নিন্দা যুক্তরাষ্ট্রের

আন্তর্জাতিক ডেস্ক
০৪ নভেম্বর ২০২২, ০৯:০০আপডেট : ০৪ নভেম্বর ২০২২, ২০:৩৪

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের ওপর হামলার ঘটনায় নিন্দা জানিয়ে দেশটির সব রাজনৈতিক দলকে শান্তিপূর্ণ অবস্থা বজায় রাখার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। রাজনৈতিক সমাবেশে ইমরানকে হত্যাচেষ্টার কঠোর নিন্দা জানিয়ে শুক্রবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বলেন, ‘রাজনীতিতে সহিংসতার কোনও স্থান নেই।’

বৃহস্পতিবার সন্ধ্যায় পাঞ্জাবে রাজনৈতিক সমাবেশে হামলাকারীদের ছোড়া গুলিতে আহত হন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের নেতা ইমরান খান। পায়ে দুই থেকে তিনটি গুলি লাগলে গুরুতর অবস্থায় হাসপাতালে নেওয়া হয়। অস্ত্রোপচারে এখন শঙ্কামুক্ত আছেন বলে জানান তার সরকারের সাবেক পররাষ্ট্রমন্ত্রী কুরেশি।

এ ঘটনায় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বলেন, আমরা ইমরান খান এবং অন্যান্য যারা আহত হয়েছেন তাদের দ্রুত সুস্থতা কামনা করছি। নিহতের পরিবারের প্রতি সমবেদনা জানাই।

টুইট বার্তায় পাকিস্তানের সব রাজনৈতিক দলকে শান্তিপূর্ণ পরিস্থিতি বজায় রাখার পাশাপাশি সতর্কতা অবলম্বনের আহ্বান জানান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী।

পাকিস্তানের পাঞ্জাবে আগাম নির্বাচনের দাবিতে বৃহস্পতিবার পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) আয়োজিত লংমার্চে হামলায় পায়ে গুলিবিদ্ধ হন সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। ওয়াজিরাবাদে তার কন্টেইনার লক্ষ্য করে গুলিবর্ষণ করা হলে তিনি এবং সিনিয়র নেতা ফয়সল জাভেদ ও আহমদ চাত্তা আহত হন। ইমরান খানের ওপর হামলায় গ্রেফতার হওয়া একমাত্র সন্দেহভাজন ব্যক্তির স্বীকারোক্তির একটি ভিডিও বক্তব্য প্রকাশ হয়েছে। সন্দেহভাজন ব্যক্তি দাবি করেছে, জনগণকে বিভ্রান্ত করায় ইমরানকে হত্যার চেষ্টা করেছে সে।

ইমরান খানকে হত্যাচেষ্টার ঘটনায় পাকিস্তানজুড়ে অস্থিরতা দেখা দেয়। দেশটির সেনাবাহিনী, বিরোধী রাজনৈতিক দল থেকে শুরু করে তার কট্টর সমালোচকরা পর্যন্ত এ ঘটনার নিন্দা জানিয়েছে। বিশ্বের বিভিন্ন দেশের নেতারাও দুঃখ প্রকাশ করেছেন।

সূত্র: জিও নিউজ

/এলকে/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সুদানে স্বর্ণের খনি ধসে অন্তত ৮২ জন নিহত
গাজায় ভবন ধসে নিহত ২০, ধ্বংসস্তূপে নিচে আটকা শতাধিক
সর্বশেষ খবর
জামায়াতের আমিরের সঙ্গে বিজিএমইএ নেতাদের বৈঠক
জামায়াতের আমিরের সঙ্গে বিজিএমইএ নেতাদের বৈঠক
২২ মাসে ৩ হাজার হারানো মোবাইল উদ্ধার করেছে ১২ এপিবিএন, যেভাবে অভিযোগ করবেন
২২ মাসে ৩ হাজার হারানো মোবাইল উদ্ধার করেছে ১২ এপিবিএন, যেভাবে অভিযোগ করবেন
মাদক নিয়ে সংবাদের জেরে সাংবাদিকের বাসায় গুলি, গ্রেফতার ৩
মাদক নিয়ে সংবাদের জেরে সাংবাদিকের বাসায় গুলি, গ্রেফতার ৩
কষ্টের গল্প শুনে সাত দিনেই চাকরি দিলেন প্রধানমন্ত্রী, শাকিল বললেন কল্পনাও করিনি
কষ্টের গল্প শুনে সাত দিনেই চাকরি দিলেন প্রধানমন্ত্রী, শাকিল বললেন কল্পনাও করিনি
সর্বাধিক পঠিত
‘আমি ডিলার, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো’
‘আমি ডিলার, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো’
বাংলাদেশিদের জন্য ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো এক দেশ
বাংলাদেশিদের জন্য ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো এক দেশ
একলাফে ইলিশের মণে দাম কমেছে ২০ হাজার টাকা
একলাফে ইলিশের মণে দাম কমেছে ২০ হাজার টাকা
অপু বিশ্বাসকে যে পরামর্শ দিলেন অভিনেত্রী নূতন
অপু বিশ্বাসকে যে পরামর্শ দিলেন অভিনেত্রী নূতন
‘অসুস্থ মেয়েকে দেখতে’ আত্মগোপন থেকে বাসায়, জেলা যুবলীগ সভাপতি গ্রেফতার 
‘অসুস্থ মেয়েকে দেখতে’ আত্মগোপন থেকে বাসায়, জেলা যুবলীগ সভাপতি গ্রেফতার