মিয়ানমারকে অবিলম্বে গণতান্ত্রিক ধারায় ফিরতে হবে: জাতিসংঘ মহাসচিব

আন্তর্জাতিক ডেস্ক
১২ নভেম্বর ২০২২, ১৩:৫৬আপডেট : ১২ নভেম্বর ২০২২, ১৬:০৪

জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস মিয়ানমারের সামরিক সরকারকে ‘অবিলম্বে’ গণতান্ত্রিক ধারায় ফিরে যাওয়ার আহ্বান জানিয়ে বলেন, দেশকে ঘিরে থাকা ‘দুঃস্বপ্ন’ বন্ধের এটিই একমাত্র পথ। শনিবার (১২ নভেম্বর) কম্বোডিয়ার রাজধানী নমপেনে এক সম্মেলনে যোগ দিয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। খবর ফরাসি বার্তা সংস্থা এএফপি’র।

মিয়ানমারজুড়ে যে সহিসংতা চলছে তা বন্ধ করতে দেশটির জান্তা সরকারকে ব্যাপক চাপ দিয়ে আসছে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোট আসিয়ানসহ ইউরোপীয় ইউনিয়ন। কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছে না। কোনও পরামর্শ বা আহ্বান আমলে নিচ্ছে মিয়ানমার সামরিক সরকার। এতে দেশটির পরিস্থিতি আরও খারাপের দিকে যাচ্ছে।

ক্রমবর্ধমান সংকট নিয়ে আসিয়ানের শীর্ষ সম্মেলনে প্রাধান্য পেয়েছে মিয়ানমার ইস্যু, দেশটির রক্তপাত এড়াতে এখন পর্যন্ত কূটনৈতিক চেষ্টা ব্যর্থ বলা চলে।

জাতিসংঘ মহাসচিব বলেন, মিয়ানমারের পরিস্থিতি জনগণের জন্য একটি দুঃস্বপ্ন ও পুরো অঞ্চলের শান্তি ও নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি।

গুতেরেস বলেছেন, ‘আমি মিয়ানমারের কর্তৃপক্ষকে তাদের জনগণের কথা শুনতে, রাজনৈতিক বন্দীদের মুক্তি এবং দ্রুত গণতান্ত্রিক ধারায় ফিরিয়ে আসার আহ্বান জানাচ্ছি। স্থিতিশীলতা ও শান্তির এটাই একমাত্র পথ।’

আসিয়ানের সদস্য হওয়ায় মিয়ানমারকে কয়েকটি শর্তজুড়ে দেওয়া হয়েছে। মূলত দেশটিতে স্থিতিশীলতা ফেরাতে জান্তা সরকারকে চাপ দিয়ে আসছে।

গত বছরের ফেব্রুয়ারিতে সু চি'র সরকারকে জোরপূর্বক ক্ষমতা সরিয়ে দেয় মিয়ানমারের সামরিক বাহিনী। এরপর তারা ক্ষমতায় বসে। সু চিসহ বহু রাজনৈতিক, সাংবাদিককে আটক করে কারাগারে রেখে বিচার কাজ চালাচ্ছে। জান্তাকে ক্ষমতা ছাড়তে দেশজুড়ে আন্দোলন অব্যাহত রেখেছে মিয়ানমার জনগণ।

/এলকে/
সম্পর্কিত
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
সর্বশেষ খবর
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের