ইন্দোনেশিয়ার পশ্চিমাঞ্চলে ৬.৯ মাত্রার ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্ক
১৮ নভেম্বর ২০২২, ২৩:০৯আপডেট : ১৮ নভেম্বর ২০২২, ২৩:০৯

ইন্দোনেশিয়ার পশ্চিমাঞ্চলে ৬.৯ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। শুক্রবার যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এই তথ্য জানিয়েছে। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতি ও হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। ফরাসি বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

ইউএসজিএস বলেছে, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল সুমাত্রার বেংকুলু থেকে দক্ষিণ-পশ্চিমে ১৫৫ কিলোমিটার দূরে এঙ্গানো নামের ছোট একটি দ্বীপ। স্থানীয় সময় শুক্রবার সাড়ে আটটায় এই ভূমিকম্প হয়।

ইউএসজিএস আরও বলেছে, পরে স্থানীয় সময় ৯টা ৭ মিনিটে ৫.৪ মাত্রার আফটার শক আঘাত হেনেছে।

ইন্দোনেশিয়ার জাতীয় দুর্যোগ প্রশমন সংস্থার মুখপাত্র আবদুল মুহারি বলেছেন, এঙ্গানো দ্বীপের কর্তৃপক্ষের সঙ্গে আমরা যোগাযোগ করেছি। তারা জানিয়েছে কেন্দ্রস্থলের সবচেয়ে কাছের এই দ্বীপে ভূকম্পন দুর্বল ছিল। এখন পর্যন্ত কোনও ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। তবে আমরা এখনও পর্যালোচনা করছি।

বেংকুলুর বাসিন্দারা জানিয়েছেন, তারা কোনও কম্পন অনুভব করেননি বা করলেও তা ছিল খুব দুর্বল।

ভূমিকম্পের পর ভারতীয় মহাসাগরের সুনামি সতর্কতা ও প্রশমন ব্যবস্থা একটি সতর্কতা জারি করলেও পরে তা প্রত্যাহার করা হয়।

/এএ/
সম্পর্কিত
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সর্বশেষ খবর
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী