মালয়েশিয়ার দশম প্রধানমন্ত্রী হচ্ছেন আনোয়ার ইব্রাহিম

আন্তর্জাতিক ডেস্ক
২৪ নভেম্বর ২০২২, ১৩:০২আপডেট : ২৪ নভেম্বর ২০২২, ১৬:১৬

মালয়েশিয়ার পাকাতান হারাপান জোটের নেতা আনোয়ার ইব্রাহিম হতে যাচ্ছেন দেশটির পরবর্তী প্রধানমন্ত্রী। রাজা সুলতান আবদুল্লাহ প্রধানমন্ত্রী হিসেবে মনোনীত করেছেন ইব্রাহিমকে। বৃহস্পতিবার (২৪ নভেম্বর) শপথ নিতে যাচ্ছেন এই জ্যেষ্ঠ রাজনীতিক। কয়েকদিন আগে জাতীয় নির্বাচনে কোনও দল সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় ঝুলন্ত পার্লামেন্টের দিকে যায় মালয়েশিয়া। এতে নতুন করে রাজনৈতিক সংকট দেখা দেয়।

রাজপ্রাসাদের বরাতে বিবিসি'র প্রতিবেদনে বলা হয়েছে, মালয়েশিয়ার দশম প্রধানমন্ত্রী হিসেবে আনোয়ার ইব্রাহিম স্থানীয় সময় বিকেল ৫টায় রাজার কাছে শপথ নিতে যাচ্ছেন।

গত ১৯ নভেম্বর মালয়েশিয়ার সাধারণ নির্বাচনে আনোয়ার ইব্রাহিমের পাকাতান হারাপান (পিএইচ) জোট ২২২ আসনের পার্লামেন্টে সবচেয়ে বেশি ৮২ আসন পেয়েছে। অন্যদিকে মুহিউদ্দিন ইয়াসিনের পেরিকাতান ন্যাসিওনাল (পিএন) জোট পেয়েছে দ্বিতীয় সর্বোচ্চ ৭৩ এবং ক্ষমতাসীন জোট বারিসান ন্যাসিওনালের (বিএন) পায় ৩০ আসন। মালয়েশিয়ায় সরকার গঠনের জন্য প্রয়োজন ১১২টি আসন।

পাকাতান হারাপান (পিএইচ) দল শনিবারের নির্বাচনে সবচেয়ে বেশি আসন জয় লাভ করলেও সরকার গঠনের জন্য পর্যাপ্ত আসন জিততে পারেনি। তিনি ১৯৯০ সালে মালয়েশিয়ার উপ-প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন। সাবেক প্রধানমন্ত্রীর মাহাথির মোহাম্মদ পরবর্তীতে তাকে সরিয়ে দেন।

/এলকে/
সম্পর্কিত
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বশেষ খবর
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের