উত্তর কোরিয়ার সঙ্গে কাজ করতে চায় চীন: শি জিনপিং

আন্তর্জাতিক ডেস্ক
২৬ নভেম্বর ২০২২, ১৬:০৬আপডেট : ২৬ নভেম্বর ২০২২, ১৬:০৬

বিশ্বশান্তি ও স্থিতিশীলতার জন্য উত্তর কোরিয়ার সঙ্গে কাজ করতে চায় চীন। উত্তর কোরিয়ার নেতা শি জিনপিংয়ের কাছে পাঠানো এক বার্তায় নিজ দেশের এমন আগ্রহের কথা জানিয়েছেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ)-র বরাত দিয়ে শনিবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি উপেক্ষা করে সম্প্রতি ফের আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করে উত্তর কোরিয়া। ওনসান এলাকা থেকে এটি উৎক্ষেপণ করা হয়। এটি দেশটির সবচেয়ে শক্তিশালী ক্ষেপণাস্ত্রের প্রথম সফল পরীক্ষা, যা উত্তর আমেরিকায় পৌঁছাতে সক্ষম। অঞ্চলটিতে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের সামরিক উপস্থিতি বাড়ানোর প্রচেষ্টার প্রতিবাদে এমন পদক্ষেপ নেয় পিয়ংইয়ং। এর মধ্যেই শনিবার কিম জং উনের কাছে চীনা প্রেসিডেন্টের বার্তা পাঠানোর খবর দিলো কেসিএনএ।

বার্তায় শি জিনপিং বলেন, আঞ্চলিক ও বিশ্বশান্তি, স্থিতিশীলতা, উন্নয়ন ও সমৃদ্ধির জন্য পিয়ংইয়ংয়ের সঙ্গে একযোগে কাজ করতে তার দেশ প্রস্তুত।

/এমপি/
সম্পর্কিত
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী