আফগান বিশ্ববিদ্যালয়ে নারীদের নিষিদ্ধ

তালেবান সরকারকে মূল্য দিতে হবে, হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের

আন্তর্জাতিক ডেস্ক
২৩ ডিসেম্বর ২০২২, ১১:০৪আপডেট : ২৩ ডিসেম্বর ২০২২, ১১:০৭

আফগানিস্তানের বিশ্ববিদ্যালয়ে ছাত্রীদের জন্য পড়াশোনা নিষিদ্ধ করায় তালেবান সরকারের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করেছে যুক্তরাষ্ট্র। শিগগিরই এই নিষেধাজ্ঞা তুলে নেওয়া না হলে চড়া মূল্য দিতে হবে বলে জানান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন।

বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) ব্লিনকেন বলেন, কাবুলের তালেবান নেতৃত্বাধীন সরকার যদি আফগান নারীদের মৌলিক অধিকার দিতে অস্বীকার করতে থাকে, তবে অন্যান্য দেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নে সক্ষম হবে না। সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, আফগান নারী ও মেয়েদের ভবিষ্যৎ অন্ধকারের দিকে ঠেলে দিয়েছে।

একটি দেশ যদি তার জনসংখ্যার অর্ধেককে অবদান রাখার সুযোগ না দেয়, তবে সফল হতে পারবে না। কোনও দেশই পারে না তা।

পশ্চিমাদের সহায়তায় চলা বর্তমানে আফগানিস্তানের অর্থনৈতিক পরিস্থিতি খুবই নাজুক। গত বছর তালেবান ক্ষমতা দখলে নেওয়ার পর দেশটিকে সহায়তা বন্ধ করে দিয়েছে অনেক দেশ। 

গত বছর পশ্চিমা সমর্থিত আশরাফ গণির সরকারকে সরিয়ে ক্ষমতায় বসে সশস্ত্র গোষ্ঠী তালেবান। তখন থেকেই নারীদের শিক্ষার বিষয়ে নানা বিধিনিষেধ আরোপ করে তারা। একই বছর বিশ্ববিদ্যালয়ে ছাত্রছাত্রীদের আলাদা শ্রেণিকক্ষে বসার নিয়ম চালু করে। এমনকি পশু চিকিৎসা, ইঞ্জিনিয়ারিং, অর্থনীতি, কৃষি এবং সাংবাদিকতায় অধ্যয়নের বিষয়ে নারীদের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করে। তালেবানের এমন সিদ্ধান্তে কঠোর সমালোচনা হয় বিশ্বজুড়ে। 

/এলকে/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম