ফিলিপাইনে গুলিতে নিহত আঞ্চলিক গভর্নরসহ ৬ জন

আন্তর্জাতিক ডেস্ক
০৪ মার্চ ২০২৩, ২১:৪১আপডেট : ০৪ মার্চ ২০২৩, ২১:৪৫

ফিলিপাইনে বন্দুকধারীর গুলিতে নিহত হয়েছেন আঞ্চলিক গভর্নর রোয়েল দেগামোসহ ৬ জন। এ ঘটনায় আহত হয়েছেন কয়েকজন। 

দেশটির নেগরোস ওরিয়েন্টাল প্রদেশের গভর্নর রোয়েল দেগামোর বাড়িতে শনিবার এ ঘটনা ঘটে।

আইন-শৃঙ্খলারক্ষাকারী বাহিনীর পোশাকে পাম্পলোনা শহরে গভর্নর রোয়েল দেগামোর বাড়ির ভেতর প্রবেশ করেন অজ্ঞাত বন্দুকধারী। ঢুকেই তিনি গুলি ছোড়েন। এতে গভর্নর রোয়েলসহ ছয় জন নিহত হন।

গত মাসে ফিলিপাইনে স্থানীয় নির্বাচন অনুষ্ঠিত হয়। সেই নির্বাচনে প্রথমে নেগরোস ওরিয়েন্টেল শহরের গভর্নর হিসেবে দাগেমোর প্রতিদ্বন্দ্বি প্রার্থী জয় পান। তবে পরবর্তীতে ভোট পুনর্গণনা করা হলে, আদালত রায়ে দাগেমো নির্বাচিত হন। ধারণা করা হচ্ছে, প্রতিপক্ষের হাতেই খুন হয়েছেন তিনি। 

ফিলিপাইনের প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস এ ঘটনার নিন্দা জানিয়েছেন। তিনি বলেছেন, ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত সময়ের মধ্যে বিচারের মুখোমুখি করা হবে। সূত্র: আল জাজিরা 

/এসপি/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বশেষ খবর
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী