২২ হাজার বিক্ষোভকারীকে ক্ষমা করলো ইরান

আন্তর্জাতিক ডেস্ক
১৪ মার্চ ২০২৩, ১৬:২৫আপডেট : ১৪ মার্চ ২০২৩, ১৬:২৫

সরকারবিরোধী বিক্ষোভে অংশ নেওয়া ২২ হাজার প্রতিবাদকারীকে ক্ষমার ঘোষণা দিয়েছে ইরানের আইন কর্তৃপক্ষ। সোমবার আইন কর্তৃপক্ষের প্রধান গোলামহোসেইন মোহসেনি এজেই এই ক্ষমা ঘোষণা করেন। ইরানের সরকারি বার্তা সংস্থার বরাতে রয়টার্স এ খবর জানিয়েছে।

ইরানি বার্তা সংস্থা ইরনা’র প্রতিবেদনে বলা হয়েছে, গত মাসের শুরুতে সর্বোচ্চ নেতা আলি খামেনি ‘হাজারো’ বন্দিকে ক্ষমা ঘোষণা করেছেন। এদের মধ্যে কয়েকজন গ্রেফতার করা হয়েছে ভিন্নমত দমনের অভিযানে।

এজেই বলেন, প্রায় ৮২ হাজার মানুষকে ক্ষমা করা হয়েছে। এদের মধ্যে ২২ হাজার বিক্ষোভে অংশ নিয়েছিলেন।

 ক্ষমা পাওয়া ব্যক্তিদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছিল কিনা তা স্পষ্ট করেননি ইরানি কর্মকর্তা।

গত বছর সেপ্টেম্বরে কুর্দি নারী মাহশা আমিনির মৃত্যুর পর ইরানজুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। দেশটির কঠোর রক্ষণশীল পোশাকবিধি অমান্যের অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছিল। পরে দেশটির নৈতিকতা পুলিশের হেফাজতে থাকা অবস্থায় তার মৃত্যু হয়।  

এই বিক্ষোভে সব শ্রেণির মানুষ অংশ নেয়। এর ফলে ১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের পর সবচেয়ে বড় চ্যালেঞ্জের মুখে পড়ে ইসলামি সরকার।

/এএ/
সম্পর্কিত
সারাভানে সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে ইরানি নিরাপত্তা বাহিনীর সংঘর্ষ
মহড়ার জবাবে উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ, যুক্তরাষ্ট্র বলছে ‘তাৎক্ষণিক হুমকি নয়’
প্রধান তেল পাইপলাইন বন্ধ করলো সৌদি আরব
সর্বশেষ খবর
কফি ন্যাপ কী? এই কৌশল কেন এত কার্যকর
কফি ন্যাপ কী? এই কৌশল কেন এত কার্যকর
রাশিয়ার সর্বোচ্চ পর্বতের চূড়ায় উড়বে বাংলাদেশের পতাকা
রাশিয়ার সর্বোচ্চ পর্বতের চূড়ায় উড়বে বাংলাদেশের পতাকা
সারাভানে সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে ইরানি নিরাপত্তা বাহিনীর সংঘর্ষ
সারাভানে সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে ইরানি নিরাপত্তা বাহিনীর সংঘর্ষ
হাসিনার শেখ সেলিম চমকের আড়ালে ঘনীভূত সংকট
হাসিনার শেখ সেলিম চমকের আড়ালে ঘনীভূত সংকট
সর্বাধিক পঠিত
সেই ভবন ভাড়া নিয়ে কী করছিলেন ৬৩ বিদেশি নাগরিক, যা জানালো পুলিশ
সেই ভবন ভাড়া নিয়ে কী করছিলেন ৬৩ বিদেশি নাগরিক, যা জানালো পুলিশ
মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়কের নাম ঘোষণা
মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়কের নাম ঘোষণা
বড় অফারে ছোট করে ‘সিএ’ লিখে প্রচারণার অভিযোগ, বিক্ষুব্ধ গ্রাহক সামলাতে পুলিশ
বড় অফারে ছোট করে ‘সিএ’ লিখে প্রচারণার অভিযোগ, বিক্ষুব্ধ গ্রাহক সামলাতে পুলিশ
শরিয়াহর দোহাই দিয়ে বাবা-মায়ের অধিকার রক্ষার আইনের বিরোধিতা কেন, প্রশ্ন চিফ হুইপের
শরিয়াহর দোহাই দিয়ে বাবা-মায়ের অধিকার রক্ষার আইনের বিরোধিতা কেন, প্রশ্ন চিফ হুইপের
জ্যান্ত সাপকেও দিতে হলো অডিশন 
জ্যান্ত সাপকেও দিতে হলো অডিশন