পিয়ংইয়ং ছুড়লো ক্ষেপণাস্ত্র, সিউল-ওয়াশিংটনের বোমারু নিয়ে মহড়া

আন্তর্জাতিক ডেস্ক
১৯ মার্চ ২০২৩, ১৯:০৩আপডেট : ১৯ মার্চ ২০২৩, ১৯:০৫

মার্কিন কৌশলগত বোমারু বি-১বি নিয়ে দক্ষিণ কোরিয়ার সঙ্গে যৌথ আকাশ মহড়ায় অংশ নিয়েছে যুক্তরাষ্ট্র। রবিবার (১৯ মার্চ) এই মহড়া অনুষ্ঠিত হয়। একই দিনে উত্তর কোরিয়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে। দক্ষিণ কোরীয় সেনাবাহিনী এই তথ্য জানিয়েছে।

যৌথ আকাশ মহড়ায় মার্কিন কৌশলগত বোমারু বি-১বি, দক্ষিণ কোরীয় বিমানবাহিনীর অত্যাধুনিক এফ-৩৫এ যুদ্ধবিমান এবং মার্কিন বিমানবাহিনীর এফ-১৬ যুদ্ধবিমান অংশ নেয়। সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, ফ্রিডম শিল্ড নামের যৌথ মহড়ার অংশ ছিল এই অনুশীলন।

যৌথ আকাশ মহড়ার খবর এমন দিনে জানা গেলো যখন উত্তর কোরিয়া কোরীয় উপদ্বীপ ও জাপানের মধ্যবর্তী সাগরে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে বলে ধারণা করা হচ্ছে। জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয় ও দক্ষিণ কোরীয় সেনাবাহিনীর মতে, স্থানীয় সময় সকাল ১১টার একটু পর এই ক্ষেপণাস্ত্র ছুড়ে উত্তর কোরিয়া।

অবশ্য দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় নিশ্চিত করেনি এই মহড়া ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের আগে না পরে অনুষ্ঠিত হয়েছে।

তিন দিনের ব্যবধানে রবিবার ফের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে উত্তর কোরিয়া। কোরীয় উপদ্বীপের পূর্ব উপকূল থেকে সমুদ্রের দিকে রবিবার একটি স্বল্প-পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ে পিয়ংইয়ং। এর আগে গত বৃহস্পতিবার দূর পাল্লার একটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে উত্তর কোরিয়া।   

সূত্র: সিএনএন

/এএ/
সম্পর্কিত
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের