৬৫ বছরের মধ্যে সর্বোচ্চ মুদ্রাস্ফীতি পাকিস্তানে

আন্তর্জাতিক ডেস্ক
০১ এপ্রিল ২০২৩, ১৭:৩৫আপডেট : ০১ এপ্রিল ২০২৩, ১৭:৫১

রাজনৈতিক অস্থিরতার সঙ্গে পাল্লা দিয়ে পাকিস্তানে বাড়ছে অর্থনৈতিক অনিশ্চয়তা। কয়েক দফা দেউলিয়া হওয়ার দ্বারপ্রান্তে উপস্থিত হয়েছে দক্ষিণ এশিয়ার এই দেশটি। এবার নাগরিকেদের আরও এক দুসংবাদ দিলো পাকিস্তান ব্যুরো অব স্ট্যাটিস্টিকস (পিবিএস)। শনিবার তারা জানায়, ৬৫ বছরের মধ্যে সর্বোচ্চ মুদ্রাস্ফীতি দেখা দিয়েছে পাকিস্তানে। বৈদেশিক মুদ্রার সংকটে নিত্যপণ্যের দাম আকাশছোঁয়া হওয়ায় দিনে দিনে বাড়ছে মুদ্রাস্ফীতি। নানা পদক্ষেপেও এ সংকট কাটিয়ে উঠতে পারছে না শাহবাজ শরিফ সরকার। 

এছাড়া, পাকিস্তানের অর্থ মন্ত্রণালয়ও শুক্রবার তাদের পূর্বাভাসে বলেছে, জ্বালানির দাম বৃদ্ধি, কেন্দ্রীয় ব্যাংকের নীতিগত হার এবং রুপির অবমূল্যায়নের আগে নেওয়া নীতিগত সিদ্ধান্তের প্রভাবে মুদ্রাস্ফীতি আরও বাড়বে।

পিবিএস জানায়, মার্চ মাসে দেশটির ভোক্তা মূল্য সূচক (সিপিআই) দাঁড়িয়েছে ৩৫.৩৭ শতাংশে। অন্যদিকে বিনিয়োগ সংস্থা আরিফ হাবিব করপোরেশন বলছে, ১৯৬৫ সালের জুলাই মাসের পর সিপিআই সর্বোচ্চ বেড়েছে। এক বছর আগে এই সময়ে মুদ্রাস্ফীতি ১২.৭২ শতাংশ রেকর্ড করা হয়েছিল।

পিবিএস-এর প্রকাশিত তথ্য অনুযায়ী, শহরের তুলনায় গ্রামাঞ্চলে মুদ্রাস্ফীতি বেশি। শহরে যেখানে মুদ্রাস্ফীতির হার ৩২.৯৭, সেখানে গ্রামে ৩৮.৮৮ শতাংশ মুদ্রাস্ফীতি পরিসখ্যানে উঠে এসেছে।

গত সপ্তাহে সংবেদনশীল মূল্য সূচক (এসপিআই)  দিয়ে পরিমাপ করা স্বল্পমেয়াদী মূল্যস্ফীতির হার রেকর্ড ৪৬.৬৫ শতাংশে পৌঁছায়; যেখানে সিপিআই এর রেকর্ড করা মাসিক মুদ্রাস্ফীতি ফেব্রুয়ারিতে ৩১.৬ শতাংশে ছিল।

দ্য ডনের খবরে বলা হয়, গত বছরের জুন থেকে বার্ষিক মূল্যস্ফীতি ২০ শতাংশের ওপরে থাকার কারণে গত কয়েক মাস ধরে দাম দ্রুত বেড়েছে।

অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক উপদেষ্টা শাখাও অকার্যকর নীতিগত ব্যবস্থা এবং মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কর্তৃপক্ষের অসহায়তার কথা স্বীকার করেছে। তারা বলছে, এসবিপি-র সংকোচনমূলক মুদ্রানীতি সত্ত্বেও, মুদ্রাস্ফীতির প্রত্যাশা স্থির হচ্ছে না।

এটি সতর্ক করে বলেছে যে রমজানের সময় প্রচুর কেনাকাটা চাহিদা-সরবরাহের ব্যবধানের কারণ হতে পারে। ফলে প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বৃদ্ধি পেতে পারে।

/এসপি/
সম্পর্কিত
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী