১০ আরোহী নিয়ে নিখোঁজ জাপানের ব্ল্যাক হক হেলিকপ্টার

আন্তর্জাতিক ডেস্ক
০৬ এপ্রিল ২০২৩, ২১:৫০আপডেট : ০৬ এপ্রিল ২০২৩, ২১:৫০

জাপানের সেনাবাহিনীর একটি ব্ল্যাক হক হেলিকপ্টার নিখোঁজ হয়েছে। ধারণা করা হচ্ছে, এটি দক্ষিণাঞ্চলে সাগরে বিধ্বস্ত হয়ে থাকতে পারে। এক কর্মকর্তা বলেছেন, উড়োজাহাজের অংশের মতো বস্তু শনাক্ত করা হয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

এক সংবাদ সম্মেলনে গ্রাউন্ড সেল্ফ ডিফেন্স ফোর্স-এর প্রধান ইয়াসুনোরি মরিশিতা বলেছেন, বৃহস্পতিবার দুপুরে রাডার থেকে ইউএইচ-৬০ ব্ল্যাক হক হেলিকপ্টার হারিয়ে যায়। এটি মিয়াকো দ্বীপের উত্তরে একটি গোয়েন্দা অভিযানে ছিল।

তিনি বলেছেন, উড়োজাহাজের ধ্বংসাবশেষ বলে ধারণাকৃত বস্তু ওই এলাকায় শনাক্ত করা হয়েছে।

অঞ্চলটিতে চীনের ক্রমবর্ধমান সামরিক কর্মকাণ্ড বৃদ্ধি মোকাবিলায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলে জাপান প্রতিরক্ষা সক্ষমতা জোরদার করেছে।

জাপানের একটি সংবাদমাধ্যম বলেছে, জাপানের কোস্ট গার্ডের জাহাজ তেল শনাক্ত করেছে, যা নিখোঁজ হেলিকপ্টারের বলে ধারণা করা হচ্ছে। তবে কর্মকর্তারা এই তথ্য নিশ্চিত করতে অস্বীকৃতি জানিয়েছেন।

মরিশিতা বলেছেন, হেলিকপ্টারটি আঞ্চলিক সামরিক কুমামোতে মোতায়েন করা করা হয়েছিল।

/এএ/
সম্পর্কিত
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বশেষ খবর
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের