পাকিস্তানে সিটিডি কার্যালয়ে শক্তিশালী বিস্ফোরণ, নিহত ১৬

আন্তর্জাতিক ডেস্ক
২৫ এপ্রিল ২০২৩, ০৯:০৬আপডেট : ২৫ এপ্রিল ২০২৩, ১৩:৩২

পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশে কাউন্টার টেররিজম ডিপার্টমেন্টে (সিটিডি) দুটি শক্তিশালী বিস্ফোরণে অন্তত ১৬ জন পুলিশ সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হন ৫০ জনের বেশি। পুলিশ জানিয়েছে, সোমবার (২৪ এপ্রিল) সোয়াত জেলার কাবাল শহরে এ ঘটনা ঘটে।

খাইবার পাখতুনখাওয়ার পুলিশের মহাপরিদর্শক আখতার হায়াত খান বলেন, প্রদেশজুড়ে সর্বোচ্চ সতর্ক অবস্থায় আছেন পুলিশ কর্মকর্তারা।

বিস্ফোরণের পরপরই সোয়াত জেলার হাসপাতালগুলোতে জরুরি অবস্থা জারি করেছে স্বাস্থ্য বিভাগ। আহত পুলিশ কর্মকর্তাদের একজন ইমদাদ খান ডনকে বলেন, রাত ৮টা ২০ মিনিটের দিকে পুলিশ দফতরের অভ্যন্তরে ওই বিস্ফোরণ ঘটে।

যে ভবনে বিস্ফোরণ ঘটেছে সেখানে পুলিশের একটি থানা ও মসজিদও রয়েছে।

প্রাথমিক অবস্থায় এ ঘটনাকে আত্মঘাতী হামলা বলে মনে করছেন না সিটিডির মহাপরিদর্শক খালিদ সোহাইল। সংবাদমাধ্যম জিও নিউজকে তিনি বলেন, পুলিশ স্টেশনে কোনও হামলা বা গুলি চালানো হয়নি। বিস্ফোরণ এমন একটি জায়গায় হয়েছে যেখানে গোলাবারুদ ও মর্টার শেল মজুত ছিল।

তিনি আরও বলেন, বিস্ফোরণ, অবহেলা নাকি অন্য কিছু তা তদন্ত হচ্ছে। বোমা নিষ্ক্রিয়কারী স্কোয়াডও তদন্ত চালাচ্ছে। এদিকে জেলা পুলিশ কর্মকর্তা শফি উল্লাহ গন্ডাপুর (ডিপিও) দাবি করেন, এটি আত্মঘাতী হামলা।

পুরো এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পুলিশের বিশেষ শাখায় বিস্ফোরণে নিন্দা জানিয়ে জড়িতদের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করেছে স্থানীয় প্রশাসন।

নিন্দা জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও স্বরাষ্ট্রমন্ত্রী সানাউল্লাহ। যারা প্রাণ হারিয়েছেন তাদের পরিবারের প্রতি সমবেদনা এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন শাহবাজ। পুরো ঘটনার একটি প্রতিবেদনে জমা দিতে কর্তৃপক্ষকে নির্দেশও দিয়েছেন তিনি।

সূত্র: জিও নিউজ, ডন

/এলকে/
সম্পর্কিত
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের