আফগানিস্তানের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী মৌলভি আবদুল কবির

আন্তর্জাতিক ডেস্ক
১৮ মে ২০২৩, ১৬:৩৪আপডেট : ১৮ মে ২০২৩, ১৭:৩১

আফগানিস্তানের নতুন অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন মৌলভি আবদুল কবির। যুক্তরাষ্ট্রের সঙ্গে ২০২০ সালের দোহা চুক্তিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন তিনি। তালেবানের এক জ্যেষ্ঠ কর্মকর্তা আল জাজিরাকে বিষয়টি নিশ্চিত করেছেন।

কবির ৭৮ বছর বয়সী মোল্লা মোহাম্মদ হাসান আখুন্দের স্থলাভিষিক্ত হয়েছেন; যিনি ২০২১ সালের আগস্টে দেশটির নিয়ন্ত্রণ দখল করার পর থেকে অন্তর্বর্তী সরকারের দায়িত্বে ছিলেন।

৬০ বছর বয়সী কবির তৎকালীন তালেবান শাসনের (১৯৯৬-২০০১) ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। ২০০১ সাল থেকে তিনি জাতিসংঘের নিষেধাজ্ঞার আওতায় ছিলেন। সে বছর মার্কিন নেতৃত্বাধীন হামলায় তালেবান সরকারের পতন হলে তিনি পাকিস্তানে আশ্রয় নিয়েছিলেন।

দোহায় তালেবানের রাজনৈতিক কার্যালয়ের প্রধান সোহেল শাহীন বুধবার বলেন, ‘আখুন্দ কয়েক সপ্তাহ ধরে অসুস্থ। তিনি সুস্থ না হওয়া পর্যন্ত কবির তার দায়িত্ব পালন করবেন’।

এর আগে আফগানিস্তানের ইসলামিক এমিরেটের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ বলেছিলেন, কবিরের নিয়োগ নিয়মিত শাসন প্রক্রিয়ার অংশ। কারণ, আখুন্দ চিকিৎসাধীন। তার বিশ্রামের প্রয়োজন।

পশতুন জাতিসত্তার জাদরান উপজাতির সদস্য কবির। বুধবার পদোন্নতির আগে আখুন্দের রাজনৈতিক ডেপুটি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন তিনি।

সূত্র: আল জাজিরা 

/এসপি/এমওএফ/
সম্পর্কিত
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী