পাকিস্তানে ভয়াবহ তুষারধস, মৃত্যু ১০

আন্তর্জাতিক ডেস্ক
২৮ মে ২০২৩, ০২:০৫আপডেট : ২৮ মে ২০২৩, ০২:০৫

পাকিস্তানের গিলগিট-বেলুচিস্তান পর্বতে তুষারধসে কমপক্ষে ১০ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হন আরও ২৬ জন। আস্তোর জেলায় শনিবার (২৭ মে) এই দুর্ঘটনা ঘটে।

পুলিশের উপ-মহাপরিদর্শক তোফায়েল মির জানান, খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছেছেন উদ্ধারকর্মীরা। যারা তুষারধসে আটকা পড়েছেন তাদের উদ্ধারে সর্বোচ্চ চেষ্টা চলছে।

পাকিস্তানভিত্তিক সংবাদমাধ্যম জিও নিউজের প্রতিবেদনে জানা গেছে, সেনাবাহিনীর হেলিকপ্টার, চিকিৎসকদের একটি দল, অ্যাম্বুলেন্স এবং উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছেছে।

এই মর্মান্তিক ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন গিলগিট-বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী খালিদ খুরশিদ খান। স্থানীয় কর্তৃপক্ষকে উদ্ধার তৎপরতার নির্দেশ দিয়েছেন তিনি।

বিশ্বে ৮ হাজার মিটার উচ্চতার ১৪টি শৃঙ্গের মধ্যে পাঁচটি এই অঞ্চলে অবস্থিত। পাকিস্তানে থাকা হিমবাহগুলোর মধ্যে প্রায়শই তুষারধসের খবর পাওয়া যায়। বিশেষ করে এই সময়ে এমন দুর্ঘটনা বেশি ঘটে। 

২০১২ সালে পাকিস্তানে ভয়াবহ তুষারধসে দেশটির ১২৯ সেনা ও ১১ জন বেসামরিক নাগরিক প্রাণ হারান। সূত্র: জিও নিউজ

/এলকে/
সম্পর্কিত
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
সর্বশেষ খবর
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি