যুক্তরাষ্ট্রের পর এবার জাপান ও তাইওয়ানের আকাশে চীনা গোয়েন্দা বেলুন

আন্তর্জাতিক ডেস্ক
২৭ জুন ২০২৩, ১২:০৫ আপডেট : ২৭ জুন ২০২৩, ১২:১২

যুক্তরাষ্ট্রের পর এবার জাপান ও তাইওয়ানের আকাশে দেখা গেলো চীনের গোয়েন্দা বেলুন। বিষয়টি নিশ্চিত করে জাপান বলেছে, ভবিষ্যতে এমন বেলুন আবার নজরে এলে তা ভূ-পাতিত করার জন্য দেশটি প্রস্তুত। সোমবার (২৬ জুন) এক প্রতিবেদনে বিবিসি এ খবর জানিয়েছে।

জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা ইউকো মুরাকামি বলেন, ‘নিয়মিত পরিস্থিতি পর্যবেক্ষণ করে সব ধরনের সতর্কতা অবলম্বন করছে সরকার।’

সম্প্রতি বিবিসির প্যানোরামা নামক একটি প্রতিষ্ঠানের স্যাটেলাইট চিত্রে বিষয়টি ধরা পড়েছে। বেলুন শনাক্ত করতে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার করেছে প্রতিষ্ঠানটি। প্যানোরামার প্রতিষ্ঠাতা কোরি জাস্কোলস্কি বলছেন, জাপানের আকাশে ২০২১ সালেও এমন বেলুন শনাক্ত করেছিলেন তিনি, তবে তা প্রকাশ করেননি তখন।

বিষয়টি নিয়ে তাইওয়ানের তেমন কোনও প্রতিক্রিয়া দেখা যায়নি। তাইওয়ানের সরকার বলছে, তারা বিশ্বাস করে এটি চীনের বেসামরিক কাজে ব্যবহৃত আকাশযান। তবে বিবিসির এই প্রমাণ নিয়ে কোনও মন্তব্য করেনি চীন।

চলতি বছরেই মার্কিন আকাশে এমন গোয়ান্দা বেলুন শনাক্ত হলে তা গুলি করে ভূপাতিত করে যুক্তরাষ্ট্র। বিষয়টি নিয়ে নতুন করে শুরু হয় মার্কিন-চীন সম্পর্কের টানাপোড়েন। এ কারণেই মূলত মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন সে সময় ঘোষিত চীন সফরও বাতিল করেছিলেন।

তবে চীনের দাবি, আবহাওয়াবিদ্যার মতো বৈজ্ঞানিক গবেষণার জন্য তারা এমন বেলুন ব্যবহার করে। এটিকে অনিচ্ছাকৃত ও বিচ্ছিন্ন ঘটনা বলে দাবি করে চীন।

এ বিষয়ে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার সাবেক বিশ্লেষক জন কুলেভার বলেছেন ভিন্ন কথা। তিনি বলেন, ‘এটি শুধু একবারের ঘটনা নয়, প্রায় ৫ বছর ধরে এরকম বেলুনের উপস্থিতি লক্ষ্য করা গেছে।’ সূত্র: বিবিসি

/এটি/
সম্পর্কিত
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
ট্রাম্প কি আপনাকে বলির পাঁঠা বানাচ্ছেন, যে উত্তর দিলেন জেলেনস্কি
লন্ডনে রাস্তায় অচেতন অবস্থায় উদ্ধার আবুধাবির রাজপরিবারের নারী
সর্বশেষ খবর
বাঁশ কাটা নিয়ে সংঘর্ষ, এলাকা থেকে গড়ালো হাসপাতালে
বাঁশ কাটা নিয়ে সংঘর্ষ, এলাকা থেকে গড়ালো হাসপাতালে
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক