আইএমএফের পর বিপর্যস্ত শ্রীলঙ্কার পাশে বিশ্বব্যাংক

আন্তর্জাতিক ডেস্ক
২৭ জুন ২০২৩, ১৩:১৬আপডেট : ২৭ জুন ২০২৩, ২০:২৮

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) পর এবার শ্রীলঙ্কার পাশে দাঁড়িয়েছে বিশ্বব্যাংক। মন্ত্রিপরিষদের অনুমোদনের পর মঙ্গলবার (২৭ জুন) বিশ্বব্যাংকের সঙ্গে ৫০ কোটি ডলারের বাজেট সহায়তার চুক্তি সই করবে দেশটি। খবর রয়টার্সের।

গত ৭০ দশকের মধ্যে সবচেয়ে মারাত্মক অর্থনৈতিক সংকটের মুখোমুখি শ্রীলঙ্কা। চরম সংকটে গতবছর ২ কোটি ২০ লাখ জনসংখ্যার এই দ্বীপরাষ্ট্র নিজেদের দেউলিয়া ঘোষণা করে। এরপর চলতি বছরের মার্চে দেশটিকে ঘুরে দাঁড়ানোর জন্য ২৯০ কোটি ডলারের ঋণ সহায়তা দেওয়া শুরু করে আইএমএফ।

ধারণা করা হচ্ছে, চলতি বছর দেশটির অর্থনীতি আরও ২ শতাংশ সংকুচিত হবে। তবে আগামী বছর থেকে আবার দেশটির প্রবৃদ্ধি শুরু হবে বলে আশা করা যায়। প্রতিবেদনে রয়টার্স এ কথা জানিয়েছে।

গত সপ্তাহে রয়টার্সের এক প্রতিবেদন থেকে জানা যায়, শ্রীলঙ্কাকে বাজেট ও উন্নয়ন সহায়তায় মোট ৭০ কোটি ডলারের ঋণ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিশ্বব্যাংক। এরমধ্যে ৫০ কোটি দিচ্ছে বাজেট সহায়তায় এবং বাকি ২০ কোটি দেবে দেশটির উন্নয়ন প্রকল্পের জন্য।  

শ্রীলঙ্কার সরকার জানিয়েছে, দুই ধাপে এই অর্থ দেবে বিশ্বব্যাংক। সূত্র: রয়টার্স

/এটি/
সম্পর্কিত
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী